সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ১ ভারতীয়, জখম আরও ২

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের পূর্বাঞ্চলে থাকা দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছিল হুথিরা। গতকাল, বুধবার ড্রোন হামলা চালিয়েছিল ইরানের মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী হুথি। সেই ঘটনায় ড্রোনের আঘাতে তৎক্ষণাৎ একজনের মৃত্যু হয়েছিল। জখম হয়েছিলেন আটজন। আজ, বৃহস্পতিবার সেই হামলায় আরও একজনের মৃত্য়ুর খবর সামনে এসেছে। মৃত ব্যক্তি ভারতীয় বলে জানিয়েছেন রিয়াধের প্রশাসন। সৌদি আরবের রিয়াধে থাকা ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, হুথিদের হামলায় এক ভারতীয়ের মৃত্যু হয়েছে। জখমদের মধ্যেও রয়েছেন দুই ভারতীয়। তাঁর চিকিৎসা চলছে। যার ফলে হুথিদের হামলায় দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২। ভারতীয় ছাড়াও নিহতদের মধ্যে রয়েছে এক সৌদির বাসিন্দা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে রিয়াধের প্রশাসন।

আরও পডুন: প্রথম ইনস্টাগ্রাম পোস্টেই নিজের জীবনের ঝলক, কবে প্রকাশিত হচ্ছে সোনিয়ার ‘Belonging: A Journey of Love’?

সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল অ্যাভিয়েশন (জিএসিএ) গতকাল, বুধবার এক বিবৃতিতে জানিয়েছিল, আহত ব্যক্তিদের মধ্যে কেউ কেউ গুরুতর আঘাত পেয়েছেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের রাজধানী রিয়াধ-সহ একাধিক বিমানবন্দরগুলিতে একের পর এক হামলা চালানো হচ্ছে। হুথিরাই এই হামলা চালাচ্ছে। কখনও ড্রোন আবার কখনও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে এই জঙ্গি গোষ্ঠী। ধারাবাহিক এসব হামলার সর্বশেষ নজির কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের ঘটনা। যেখানে গতকালের হামলার জেরে দুজনের এখনও পর্যন্ত মৃত্য়ুর খবর পাওয়া যাচ্ছে। রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১০ অক্টোবরের হামলাতে ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছিলেন। এর এক দিন পর, ১১ অক্টোবর আরও একটি বিমানবন্দরে হুথিরা হামলা চালিয়েছিল। সৌদি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ওই হামলায় ১ জন নিহত এবং ১১ জন আহত হন।

বিসর্জনের পর গঙ্গা থেকে প্রতিমার কাঠামো তুলতে গিয়ে মৃত্যু প্রবীণ বিজেপি নেতার

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য

মঞ্চে সাজানো হয়েছিল রাজা হরিশ্চন্দ্রের ছেলের চিতা, আগুনে ঝলসে গেলেন ১০ জন

দুর্গার কপালে সিঁদুর ঠেকানোর সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়লেন নববধূ, নিমিষেই মৃত্যুর কোলে

ব্যাগে লুকনো কোটি টাকার মার্কিন ডলার, কলকাতা বিমানবন্দর থেকে আটক দুই যাত্রী

সৌদি আরবে চলতি বছরের প্রথম ৬ মাসে বাংলাদেশি-সহ ১০৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর

মাথা নীচে, পা উপরে! পুলিশ কর্মীর ‘আজব নিদ্রার’ ভিডিয়ো ভাইরাল, তাজ্জব নেটপাড়া

ফিলিপসের চওড়া ব্যাটের উপর ভর করে ভারতকে ২২৬ রানের টার্গেট নিউজিল্যান্ডের

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ১ ভারতীয়, জখম আরও ২

‘আগামী ৩০ বছর ক্ষমতাতে ফিরতে পারবেন না,’ রাহুলকে খোঁচা শাহের

মায়ের গায়ে ডিজেল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ সৎছেলের বিরুদ্ধে

মেসি বিদায় নিলেও আর্জেন্তিনার কোচের দায়িত্বে থাকছেন স্কালোনি

‘নির্বোধের মতো মন্তব্য ‘, ফ্রান্সের অশান্তিতে মুসলিমদের দায়ী করে ট্রাম্পের বক্তব্য খারিজ ম্যাক্রোর

‘সত্যের পাশে দাঁড়াও,’ ছেলে রাইহানের ছবি প্রদর্শনী বিতর্কে মন্তব্য প্রিয়ঙ্কার