পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: জঙ্গলমহলের প্রথম অভয়ারণ্য পেতে চলেছে পুরুলিয়া। ঝালদায় প্রস্তাবিত অভয়ারণ্য এলাকা সরেজমিনে পরিদর্শন করলেন রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওঁরাও। আজ, বুধবার বনমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বন দফতরের প্রতিমন্ত্রী দিবাকর ঘরামি, বন বিভাগের অতিরিক্ত মুখ্যসচিব মনীষ জৈন, প্রধান মুখ্য বনপাল সন্দীপ সুন্দরীওয়াল, চিফ ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন রাজেশ কুমার, পুরুলিয়ার জেলাশাসক-সহ বন বিভাগের আধিকারিকরা।

প্রথমে ঝালদা রেঞ্জ অফিসে প্রশাসনিক কর্তাদের নিয়ে বিশেষ বৈঠক করেন বনমন্ত্রী। প্রজেক্টরের মাধ্যমে অভয়ারণ্যের মানচিত্র ও পরিকল্পনা খতিয়ে দেখার পর সেওয়াতি পাহাড় ও সংলগ্ন জঙ্গল পরিদর্শন করেন তাঁরা। পরিকল্পনা অনুযায়ী, কোটশিলা বনাঞ্চলের সিমনি ও নোয়াহাতু বিট এবং ঝালদা বনাঞ্চলের কলমা বিটকে ঘিরে ২১টি মৌজার মোট ৩৬০৯.৪০ হেক্টর এলাকা নিয়ে গড়ে উঠতে পারে এই অভয়ারণ্য। এখানে হাতি, চিতাবাঘ, ভালুক-সহ বিভিন্ন বন্যপ্রাণী এবং প্রায় ৭৩ প্রজাতির ঔষধি গাছ রয়েছে। বনমন্ত্রী জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে এই পরিদর্শন। প্রস্তাবটি ক্যাবিনেটে পাঠানো হবে এবং আগামী দুই-তিন মাসের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি অযোধ্যা পাহাড়ের উন্নয়ন এবং সুরুলিয়া মিনি জুতে চিতাবাঘ ছাড়ার পরিকল্পনাও খতিয়ে দেখা হবে। অভয়ারণ্যের সম্ভাবনায় খুশি জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দারা।

আরও পডুন: মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

এদিন দিনভর ঝালদা-কোটশিলা এলাকার পরিদর্শন শেষে পুরুলিয়ার উপকণ্ঠ সুরুলিয়া মিনি জু-পরিদর্শন করেন বনমন্ত্রী মনোজ ওঁরাও, প্রতিমন্ত্রী দিবাকর ঘরামি সহ অন্যান্য আধিকারিকরা।

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ