চলন্ত স্কুলবাসেই মদের আসর বসেছে পড়ুয়াদের! ভিডিও ভাইরাল হতেই বিতর্ক

ঘটনাটি তামিলনাড়ুর চেঙ্গলপাট্টু জেলার।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্কুল থেকে স্কুলের বাসে চেপেই বাড়ি ফিরছে একদল স্কুল পড়ুয়া। পঠনপাঠন শেষে স্কুলের বাসে চেপে বাড়ি যেতে যেতে বন্ধুদের সঙ্গে মজা, গল্প আনন্দ করার এই ছবির সঙ্গে সকলেই অল্পবিস্তর পরিচিত। কিন্তু সম্প্রতি তামিলনাড়ুর একটি স্কুলবাসের যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাতে দেখা গিয়েছে বাসের মধ্যে থাকা ওই স্কুল পড়ুয়াদের অধিকাংশের হাতেই মদের বোতল। স্কুলের পোশাক পরে, স্কুলবাসের  মধ্যেই মদ্যপান করে বেলাগাম হয়ে পড়েছে একদল ছাত্রছাত্রী। তাদের মধ্যেই কেউ ভিডিওটি আবার সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করে। মুহূর্তের মধ্যে সেটি ভাইরালও হয়। ওই ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। স্কুল কর্তৃপক্ষের নজর এড়িয়ে কীভাবে স্কুলবাসের মধ্যেই মদ্যপান করছে ছাত্রীরা, উঠছে সেই প্রশ্নও।

ঘটনাটি তামিলনাড়ুর চেঙ্গলপাট্টু জেলার। ওই জেলারই একটি স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলবাসের  মধ্যে এই কাণ্ড ঘটিয়েছে বলে খবর। তাদের ওই দেদার মদ্যপানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ব্যাপক চাঞ্চল্য চড়িয়েছে এলাকায়। জানা যাচ্ছে মদ্যপ ওই ছাত্রছাত্রীরা সকলেই চেঙ্গলপাট্টুর একটি সরকারি স্কুলের পড়ুয়া। 

জানা গিয়েছে ছাত্রছাত্রীদের নিয়ে ওই স্কুলবাসটি থিরুকাঝুকুন্দ্রাম থেকে থাচুর যাচ্ছিল। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে চর্চা শুরু হয়েছে উপরমহলে। এই ঘটনা প্রসঙ্গে জেলা শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন সরকারি কর্মকর্তারা। তাঁদের পাশাপাশি পুলিশও এই ঘটনার তদন্ত শুরু করেছে। 

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের