BREAKING: সুখবর, ৫ মে থেকে ৫ জুন ফের দুয়ারে সরকার

রাজ্যে তৃণমূলের তৃতীয় সরকারের বর্ষপূর্তি উপলক্ষেই 'দুয়ারে সরকার' শিবিরের আয়োজন করা হচ্ছে। 

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যবাসীর কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে ফের আয়োজিত হচ্ছে রাজ্য সরকারের জনপ্রিয় কর্মসূচি ‘দুয়ারে সরকার’। আগামী ৫ মে থেকে ৫ জুন পর্যন্ত একমাসব্যাপী চলবে ওই শিবির। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে তৃণমূলের তৃতীয় সরকারের বর্ষপূর্তি উপলক্ষেই ‘দুয়ারে সরকার’ শিবিরের আয়োজন করা হচ্ছে। 

গত বছর বিধানসভা ভোটের আগে কার্যত মাস্টারস্ট্রোক দিয়েছিলেন তৃণমূল; সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের কয়েকমাস আগে ২০২০ সালের ডিসেম্বর মাসে প্রথম চালু হয়েছিল ‘দুয়ারে সরকার’ কর্মসূচি। রাজ্য সরকারের বিভিন্ন কনকল্যাণমুখী প্রকল্পকে সাধারণ মানুষের দরজায় নিয়ে গিয়েছিলেন তিনি। বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে প্রশাসনের দরজায়-দরজায় ঘোরার হাত থেকে আমজনতাকে মুক্তি দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

শুরু হওয়ার প্রথম দিন থেকেই রাজ্যজুড়ে সুপার-ডুপার হিট হয়েছিল ‘দুয়ারে সরকার’। পাড়া বসেই সরকারি সুবিধা পাচ্ছেন সাধারণ মানুষ। তার রাজনৈতিক ডিভিডেন্ডও ঘরে তুলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। গত বিধানসভা ভোটে দু-হাত ভরে সাধারণ মানুষ ভোট দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে। তবে করোনার সংক্রমণের কারণে গত বছর বেশ কয়েকবার দুয়ারে সরকার কর্মসূচি বাধাপ্রাপ্ত হয়েছে। চলতি বছরের ২ জানুয়ারি থেকে ‘দুয়ারে সরকার’-এর পঞ্চম পর্ব চলার কথা থাকলেও করোনা সংক্রমণের কারণে তা পিছিয়ে যায়। পরে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় ১৫ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত ‘দুয়ারে সরকার’ এর শিবির চলেছিল।

পঞ্চম দফায় ‘দুয়ারে সরকার’ প্রকল্পে রাজ্য সরকারের ২৪টি পরিষেবা পাওয়া গিয়েছিল। স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, ১০০ দিনের কাজ, কন্যাশ্রী, রূপশ্রীর মতো একাধিক প্রকল্পের সুবিধা মিলেছিল। নতুন করে অনেক পরিষেবা যুক্ত হয়েছিল। তার মধ্যে ছিল মৎস দফতরের মৎসজীবী ক্রেডিট কার্ড, এমএসএমই দফতরের আর্টিসান ক্রেডিট কার্ড, তাঁতশিল্পীদের জন্য ক্রেডিট কার্ড, প্রাণী বিকাশ দফতরের জন্য ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, বিশেষভাবে সক্ষমদের শংসাপত্র।  

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন