চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুকুলকে নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন, স্পিকারকে হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি: মুকুল রায়ের(Mukul Roy) বিধায়ক পদ থাকবে কী থাকবে না তা নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন মোড় এনে দিল কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। সোমবার এই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। সেখানেই রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে(Biman Banerjee) এই বিষয়ে তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কথা বললেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। এর আগে বিমানবাবু জানিয়েছিলেন, মুকুল রায় বিজেপিতেই আছেন। বিরোধীরা তাঁর সন্মুখে এমন কোনও প্রমাণ হাজির করতে পারেনি যা দিয়ে প্রমাণিত হবে মুকুল রায় বিজেপি ত্যাগ করেছেন। তাই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করতে চাননি তিনি। কিন্তু এদিন কলকাতা হাইকোর্ট সেই রায় খারিজ করে রাজ্য বিধানসভার অধ্যক্ষকে তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেছে।

কলকাতা হাইকোর্টে বিজেপির(BJP) তরফে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের যে মমলা দায়ের করা হয়েছিল তার আইনজীবী বিল্বদল ভট্টাচার্য এদিন জানিয়েছেন, গত বছরের ১১ জুন যে সাংবাদিক বৈঠকে বিজেপি বিধায়ক মুকুল তৃণমূলে যোগ দিয়েছিলেন, সেই সাংবাদিক বৈঠককে ‘প্রমাণ’ হিসেবে ধরে স্পিকারকে সিদ্ধান্ত নিতে বলেছে দুই বিচারপতির বেঞ্চ। আগামী চার সপ্তাহের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। উল্লেখ্য, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আবার বিজেপি বিধায়ক অম্বিকা রায়ও রাজ্য বিধানসভার পিএসি চেয়ারম্যান পদ খারিজের দাবি নিয়ে শীর্ষ আদালতে মামলা করেন। গত মাসে সুপ্রিম কোর্টের বিচারপতি নাগেশ্বর রাও ও বিচারপতি বি আর গভাইয়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, এক মাসের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হবে কলকাতা হাই কোর্টকে। সেই রায় মেনেই এদিন কলকাতা হাইকোর্ট কার্যত মামলার বল রাজ্য বিধানসভার অধ্যক্ষের দিকেই ঠেলে দিল। ফলে মুকুল রায়ের বিধায়ক থাকা নিয়ে ফের সংশয় তৈরি হয়ে গেল।

Published by:

Share Link:

More Releted News:

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

বুলডোজার নীতিতে বিশ্বাসী নই, যোগী আদিত্যনাথের উল্টো সুর শমীকের গলায়

‘বাঙালি’ ওসিদে’র চাকরি খেয়ে নেওয়ার হুমকি ‘অবাঙালি’ মনোজ আগরওয়ালের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ