ইংরেজবাজার ধর্ষণ-কাণ্ডের তদন্তে তিন অফিসারকে তলব দময়ন্তীর

ইংরেজবাজারে নাবালিকা ধর্ষণকাণ্ডে ইংরেজবাজার থানার আইসি-সহ তিন পুলিশ আধিকারিককে কলকাতায় তলব করলেন দময়ন্তী সেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যের চারটি ধর্ষণ-কাণ্ডের তদন্তে নজরদারির দায়িত্ব পেয়েছেন কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার দময়ন্তী সেন। দায়িত্ব নেওয়ার পর এবার মালদা জেলার ইংরেজবাজারে নাবালিকা ধর্ষণকাণ্ডে ইংরেজবাজার থানার আইসি-সহ তিন পুলিশ আধিকারিককে কলকাতায় তলব করলেন তিনি। তদন্তের গতিবিধি জানার জন্য তাঁদেরকে তলব করা হয়েছে লালবাজারে।

ইংরেজবাজার ধর্ষণ-কাণ্ডে তদন্ত করছেন ইংরেজবাজার থানার আইসি আশিস দাস। এদিন ইংরেজবাজার থানার আইসি, মহকুমা পুলিশ আধিকারিক এবং মালদা জেলার অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার এক অফিসারকে কলকাতায় ডেকে পাঠানো হয়েছে। শনিবার বিকেল ৪টেয় তাঁদেরকে লালবাজারে উপস্থিত হতে বলা হয়েছে। এদিন দময়ন্তী সেন ইংরেজবাজারের ধর্ষণের ঘটনার তদন্তের অগ্রগতি নিয়ে এই তিন অফিসারের সঙ্গে বৈঠক করবেন। সূত্রের খবর এদিন উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় ধর্ষণের ঘটনার তদন্তকারী পুলিশ অফিসারদেরও তলব করা হয়েছে।

উল্লেখ্য ২৭ মার্চ, মালদা জেলার ইংরেজবাজারে বাড়িতে ঢুকে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। তারপর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। নাবালিকা ধর্ষণের এই ঘটনা নিয়ে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। চলতি সপ্তাহে আদালত ইংরেজবাজার সহ রাজ্যের চারটি ধর্ষণের ঘটনার তদন্তে নজরদারি করার নির্দেশ দেন কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার দময়ন্তী সেনকে। মঙ্গলবার কলকাতা হাই কোর্টে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ দেগঙ্গা, মাটিয়া, বাঁশদ্রোণীর ও ইংরেজবাজার ধর্ষণের মামলার তদন্তের উপর নজরদারির দায়িত্ব দেন দময়ন্তীকে। এরপর দায়িত্ব নিয়ে শনিবার তদন্তকারীদের তলব করলেন তিনি। উল্লেখ্য, কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার দময়ন্তী সেন ২০১২ সালের পার্কস্ট্রিট গণধর্ষণ-কাণ্ডের তদন্ত করেছিলেন। সেই সময় কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান ছিলেন তিনি।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

বিদেশের মাটিতে ভারতের জয়গান, নিউইয়র্কে FIA আয়োজন করল ‘ভারত বিয়ন্ড বর্ডারস ২.০’

অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে হাবড়া পুরসভায় বিক্ষোভ মহিলাদের

বিপ্লব ঘটালেন জাপানি গবেষকরা, পুরুষ ইঁদুরের লিঙ্গ পরিবর্তন করে বানালেন….

কুণালের রং বদল! গেরুয়া উত্তরীয় পরে বিধানসভায় আসতেই শুরু জল্পনা

তৃতীয়বার মা হতে চলেছেন করিনা কাপুর খান! নায়িকার ভাইরাল ভিডিও ঘিরে জোর জল্পনা

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, প্রয়াত নবতিপর অভিনেত্রী জানকী

নিউ মার্কেট এলাকায় ১১টি হোটেল বন্ধ করল প্রশাসন, ২৪ ঘণ্টার মধ্যে খালি করার নির্দেশ

যাদবপুর কাণ্ডে ৩৭ ঘন্টা পর অভিযোগ দায়ের করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

‘SSB কোনও রাজনৈতিক দল নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ডাকলেও আসতেন না,’ মমতাকে খোঁচা শাহের

ছররা গুলি ইস্যুতে এফআইআর দায়ের করেনি পুলিশ, থানার বাইরে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

সম্পত্তি নিয়ে বিবাদ! বৃদ্ধ দাদাকে খুনের পর থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্ত ভাইয়ের

অন্নপূর্ণার টাকা না পাওয়ায় বিরাটি স্টেশনে বিক্ষোভ, থমকে গেল লোকাল ট্রেন পরিষেবা

৩৮ বছরের গৃহশিক্ষিকাকে নিয়ে পালিয়ে গেল ১৬ বছরের ছাত্র, শোরগোল প্রেমনগরীতে