নববর্ষের উপহার, টুইটে ধন্যবাদ মমতার

টুইট বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের জয়কে তিনি ‘নববর্ষের উপহার’ হিসাবে চিহ্নিত করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র ও আসানসোল লোকসভা কেন্দ্রের জয় সুনিশ্চিত হতেই টুইট(Tweet) বার্তা দিলেন তৃণমূল(TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিনের জয়কে তিনি ‘নববর্ষের উপহার’ হিসাবে চিহ্নিত করেছেন। আমজনতা তৃণমূলকে এই জয় নববর্ষের জয় হিসাবেই তুলে দিয়েছেন বলে মনে করছেন তিনি। এদিন তিনি তাঁর টুইট বার্তায় লিখেছেন, ‘আমি হৃদয় থেকে আসানসোল লোকসভা কেন্দ্র ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের মানুষকে ধন্যবাদ জানাচ্ছি তৃণমূল প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য। আমাদের মনে হচ্ছে এটা আমাদের মা-মাটি-মানুষের দলকে আমজনতা নববর্ষের উপহার দিয়েছেন। ভোটারদের ধন্যবাদ আমাদের ওপর ভরসা রাখার জন্য।’ 

বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র হোক বা আসানসোল লোকসভা কেন্দ্র, কোথাও কিন্তু এই উপনির্বাচনে(Bye Election) প্রচারে নামেননি মমতা। তবে নেমেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুই কেন্দ্রেই তিনি রোড শো করেন, নিজের বক্তব্যও রাখেন। সেখান থেকেই তিনি তীব্র আক্রমণ শানিয়েছিলেন বিজেপিকে, বিরোধী দলগুলিকে। মমতা কিন্তু ঘরে থেকেই বার্তা দিয়েছিলেন, কেন্দ্রের জনবিরোধী নরেন্দ্র মোদির সরকারকে মানুষ যেন একটা কড়া বার্তা দেন। কেননা যেভাবে কেন্দ্র সরকার দেশের একের পর এক রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা বিক্রি করছে, নিত্যদিন জ্বালানির দাম বাড়িয়ে চলেছে, রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে, রেলকে বিক্রির পথে হেঁটেছে তার জেরে একটা জোরালো ও কড়া বার্তা দেওয়ার ভীষণ প্রয়োজন ছিল। এদিন সেটাই দেখা যাচ্ছে বালিগঞ্জ আর আসানসোলে। নিজেদের জেতা আসন আসানসোলে এদিন যেমন বিজেপি হেরেছে তেমনি বালিগঞ্জে তাঁরা তৃতীয় হয়েছে। বার্তা স্পষ্ট, বাংলার মানুষ মমতাকেই গ্রহণ করেছেন, প্রত্যাখান করেছেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, যে পি নাড্ডা, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার ও শিভেন্দু অধিকারীর বিজেপিকে।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের