আদানি থেকে হীরানন্দানি, মমতার প্রশংসায় পঞ্চমুখ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বাংলার প্রশংসায় পঞ্চমুখ হলেন ষষ্ঠ বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে যোগ দেওয়া শিল্পপতিরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বুধবার থেকে শুরু হয়েছে ষষ্ঠ বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন(Bengal Global Business Summit)। সেখানেই হাজির বাংলার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যপাল, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, মুখসচিব সহ রাজ্যের প্রায় সব মন্ত্রী ও বিভিন্ন দফতরের সচিবরা। সেখানে হাজির হয়েছেন দেশের প্রায় সব প্রথম সারির শিল্পপতিরা। আছেন ৩৭টি দেশের ৪, ৫০০’র বেশি প্রতিনিধি। সেই সম্মেলন থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ও বাংলার প্রশংসায় পঞ্চমুখ হলেন সম্মেলনে যোগ দেওয়া শিল্পপতিরা। কে নেই সেই তালিকায়! আছেন গৌতম আদানি, আছেন আজিজ প্রেমজি, নিরঞ্জন হীরানন্দানি, সঞ্জীব গোয়েঙ্কা, সঞ্জয় জিন্দাল, হর্ষ নেওটিয়ারা। এরা সকলেই মুক্ত কন্ঠে জানিয়ে দিলেন মমতার নেতৃত্বে বাংলা সঠিক পথেই এগিয়ে চলেছে।  

আত্মপ্রত্যয়ী সঞ্জয় জিন্দাল(Sanjay Jindal) যেমন এদিনের সম্মেলন থেকে জানালেন, ‘কলকাতায় ব্যবসার পরিবেশ অনুকূল, এই সম্মেলন বিনিয়োগের পথ দেখাবে।’ ঠিক তেমনি শিল্পপতি নীরঞ্জন হিরানন্দানি(Niranjan Hiranandani) জানালেন, ‘গোটা বিশ্ব যখন মন্দায় আক্রান্ত তখন মমতার নেতৃত্বাধীন বাংলা ৭.২ শতাংশ সার্বিক বৃদ্ধির ম্যাজিক দেখিয়েছে।’ তবে সকলের নজর এদিন কেড়েছেন আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি(Goutam Adani)। তিনি জানিয়েছেন, ‘কলকাতায় এসে গর্ববোধ করছি। কলকাতা বরাবরই আমাকে মুগ্ধ করেছে। এই সম্মেলনে আমন্ত্রণ জানানোর জন্য রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। গোপাল কৃষ্ণ গোখলে বলেছিলেন, বাংলা যা আজ ভাবে ভারত কাল ভাবে। অত্যন্ত সত্যকথা। বাংলার দেশের অর্থনীতিকে প্রভাবিত করার ক্ষমতা রাখে। বাংলার নারীশক্তি বরাবরই সাহসিকতার পরিচয় দিয়ে এসেছে। বাংলার মতো এত স্বাধীনতা সংগ্রামী আর অন্য কোনও রাজ্যে জন্মগ্রহণ করেনি। রাজ্য সরকারও মহিলাদের ক্ষমতায়নে জোর দিয়েছে। বাংলা নারী ক্ষমতায়নের উজ্জ্বল উদাহরণ। বিশ্বে প্রশংসিত হয়েছে কন্যাশ্রী। পথসাথী, সবুজসাথীর মতো বাংলার প্রকল্পগুলিও সকলের নজর কেড়েছে। বাংলার মহিলারা ক্ষমতায়নে এগিয়ে রয়েছেন। বাংলায় আমরা ১০ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করব। এতে অন্তত ২৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে।’

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি

‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, মামলা দায়ের

চিকেন, মাছ নাকি মাটন? শরীরের জন্য কোন প্রোটিন সবচেয়ে উপকারী?

মথুরার আইআইটিয়ান ‘ভণ্ড’ বাবার কীর্তি ফাঁস, ফোন থেকে উদ্ধার ২৪ তরুণীর আপত্তিকর ভিডিও

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মোদির মন্ত্রিসভা থেকে ছুটি দুই মন্ত্রীর! কারা তাঁরা?

বিজেপি ছাড়লেন প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাই