গোপনে বিয়ে আগেই, পরে আবার বিয়ে!

প্রতারিত বউয়ের পরিবারের দাবি, অভিযুক্তের আবার বিয়ে হয়েছে জানার পর আত্মহত্যা করতে গিয়েছিলেন তাঁদের বাড়ির মেয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘরে এসেছেন নতুন বউ। গোপনে বিয়ে হয়েছে আগেই। শুধু তাই নয় গোপনে বিয়ে (Marriage) করে সহবাস করেছেন একাধিকবার। এমন অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রতারিত বউয়ের পরিবারের দাবি, অভিযুক্তের আবার বিয়ে হয়েছে জানার পর আত্মহত্যা করতে গিয়েছিলেন তাঁদের বাড়ির মেয়ে। অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ, স্থানীয় কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে। প্রতারিত হয়ে হাতের শিরা কেটে আত্মহত্যার (Suicide) চেষ্টা করেন গোপনে বিয়ে করা বউ। কালনার ঘটনা। আরও অভিযোগ, নতুন বিয়ের কথা যখন জানতে পারেন প্রথম স্ত্রী, তখন তিনি প্রতিকার চাইতে যান। অভিযোগ, তাঁকে ছেলের পরিবার হেনস্থা ও গালিগালাজ করেন। প্রতারিত স্ত্রী স্থানীয় থানায় অভিযোগ (FIR) দায়ের করেন। তদন্তে নেমেছে কালনা থানার পুলিশ। অভিযোগ মানতে নারাজ ছেলে পরিবার। ছেলের পাল্টা দাবি, এই অভিযোগ মিথ্যে। কোনও সম্পর্ক ছিল না। পরিকল্পিত ভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এদিকে প্রতারিত দাবি করা স্ত্রীর অভিযোগ, তাঁদের বিয়ে হয়েছিল ২০১২ সালে এক মন্দিরে সিঁদুর দান করে।

জানা গিয়েছে, অভিযুক্ত ইন্দ্রনীল বসুর সঙ্গে অন্য মহিলার মাত্র ২ দিন আগে বিয়ে হয়েছে।  আগামী শনিবার তাঁদের বৌ ভাত ও ফুল শয্যার অনুষ্ঠান। গোপনে বিয়ে করা মহিলার অভিযোগ, তাঁদের যে ২০১২ সালে বিয়ে হয়েছিল তা দুই পরিবারই জানত। আরও অভিযোগ, তাঁদের একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছিল।

আলিপুর আদালতে ডিমের হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে চড়লেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

এক মুঠো ভাত বেশি চাওয়ায় জুটল চড়! মিড-ডে মিল খেতে গিয়ে আহত পঞ্চম শ্রেণির পড়ুয়া

পণের দাবিতে মারধর চিকিৎসক স্বামীর, বিয়ের দেড় মাসের মধ্যে মৃত্যু তরণীর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

পর্যটকদের জন্য সুখবর, শীঘ্রই খুলতে চলেছে হলং বাংলো!

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন