Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হোয়াটসঅ্যাপে দলের জেলা সাংগঠনিক গ্রুপ ছাড়লেন শুভেন্দু

হোয়টসঅ্যাপে পূর্ব মেদিনীপুর জেলার বিজেপির সাংগঠনিক গ্রপ ছেড়ে বেরিয়ে এসেছেন শুভেন্দু অধিকারী, অশোক দিন্দা ও সাহেব দাস।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) কী বিজেপির সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন, নাকি তিনি দলের কোনও সিদ্ধান্তে ক্ষুব্ধ? এই প্রশ্নটাই সোম সকালে ডানা মেলল রাজ্য রাজনীতিতে। কেননা রাজ্যের বিরোধী দলনেতা হোয়টসঅ্যাপে পূর্ব মেদিনীপুর জেলার বিজেপির সাংগঠনিক গ্রপ ছেড়ে বেরিয়ে এসেছেন। শুধু যে তিনি তাই নয়, তাঁর সঙ্গেই গ্রুপ ছেড়েছেন তাঁর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত বিজেপির তমলুক সাংগঠনিক জেলার(Tamluk Organization District) সহ সভাপতি সাহেব দাসও। আর সেই ঘটনা ঘিরেই জল্পনা ছড়িয়েছে বঙ্গ বিজেপির(BJP) পাশাপাশি রাজ্য রাজনীতিতেও। যদিও সাহেব জানিয়েছে তাঁর মোবাইল চুরি হয়ে গিয়েছে। যার হাতে তাঁর মোবাইল গিয়েছেন তিনিই এই কুকীর্তি করেছেন। যার শুভেন্দুর বিষয় তিনি নিজেই বলতে পারবেন। কিন্তু ঘটনা হচ্ছে সাহেবের এই নির্ভেজাল উত্তর কেউই মনেপ্রাণে গ্রহণ করতে পারছেন না। তার তাই জল্পনাও থাকছে না। একই সঙ্গে জানা গিয়েছে ওই গ্রুপ ছেড়েছেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দাও(Ashok Dinda)।

জানা গিয়েছে, রবিবার বিজেপির তমলুক সাংগঠনিক জেলার তরফে ৪২টি মণ্ডল সভাপতির নাম ঘোষণা করা হয়। যেখানে একাধিক পুরনো মণ্ডল সভাপতি বাদ গিয়েছে। সেই সঙ্গে অভিযোগ উঠেছে, বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠদের নাম রয়েছে ওই মণ্ডল সভাপতিদের তালিকায়। কিন্তু অধিকারী ঘনিষ্ঠদের নাম যেমন সেখানে নেই, তেমনি দলের পুরানো অনেক নেতানেত্রীদের নামও সেই তালিকায় নেই। এরপরেই দেখা যায় রবিবার রাতে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার হোয়াটসঅ্যাপ গ্রুপ(WhatsApp Group) ছেড়ে বেরিয়ে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা ও ওই সাংগঠনিক জেলার সহ সভাপতি তথা শুভেন্দু ঘনিষ্ঠ সাহেব দাস। বঙ্গ বিজেপির সূত্রে খবর, তপন বন্দ্যোপাধ্যায় বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি হওয়ার পর থেকেই দলের অনেকের সঙ্গে দূরত্ব তৈরি হয় তাঁর৷ এমনকি তাঁকে সভাপতি করা নিয়েও দলের অভ্যন্তরে কোন্দল বাঁধে৷ এর পরে পরেই তিন হেভিওয়েট নেতার দলের হোয়াটসঅ্যাপ গ্রু ছেড়ে বেরিয়ে যাওয়ার এই ঘটনা যে কাকতালীয় নয় সেটাই বুঝিয়ে দিচ্ছে।

এই ঘটনায় সোমবার বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘এ ব্যাপারে যা বলার স্টেট কমিটি থেকে বলবে৷ আমি কোনও মন্তব্য করব না৷’ অন্যদিকে সাহেব জানিয়েছেন, ‘এসব কোনও বিষয় নয়৷ রবিবার একটা অনুষ্ঠান ছিল। সেখানে শুভেন্দুদাও এসেছিলেন। সেখানে আমার মোবাইলটা হারিয়ে যায়৷ এরপর নতুন ফোন কিনে যখন অ্যাপ ডাউনলোড করি, তখন কিছু হয়েছে, যাতে দেখি আমি গ্রুপে নেই৷ তাছাড়া গ্রুপ নিয়ে তো আর রাজনীতি হয় না৷ রাজনীতিটা ময়দানে হয়৷ শুভেন্দুদা কেন গ্রুপ ছেড়েছেন সেটা উনিই ভাল বলতে পারবেন।’ যদিও এই নিয়ে শুভেন্দু অধিকারীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ প্রতিক্রিয়া মেলেনি ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দারও।

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৪ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

ঠাকুরবাড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি