চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হাতে বন্দুক- গলায় কার্তুজ, মালদায় শ্রীঘরে ২

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ায় একটু লাইক- রিয়্যাক্ট চেয়েছিল ২ যুবক। চেয়েছিল একটু বেশি কমেন্ট পড়ুক। আর এই চাহিদাই কাল হল। শেয়ারের পর শেয়ার হতে হতে ২ যুবকের ছবি হল ভাইরাল। মজার ছলে ফেসবুকে ছবি দিয়ে ২ যুবককে যেতে হল  শ্রীঘরে। রবিবার গ্রেফতার (Arrest) করা হয়েছে তাঁদের। মালদার ঘটনা। সোমবার ধৃতদের তোলা হয়েছে আদালতে (Court)।

মালদা ইংরেজবাজার এলাকার বাসিন্দা ২ যুবক। একজনের নাম বিশ্বজিৎ ঘোষ। অন্যজনের নাম শিবশঙ্কর ঘোষ। একজন হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ফেসবুকে ছবি আপলোড করেছিলেন। অন্যজন আবার বুলেটকে লকেট করে পরেছিল গলার হারের সঙ্গে। সেই ছবি তিনিও আপলোড করেন ফেসবুকে। মুহূর্তে সেই ২ টি ছবি হয় ভাইরাল। খবর যায় পুলিশেও। আগ্নেয়াস্ত্র ও বুলেট রাখার অভিযোগে তাঁদের গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের ফেসবুক পোস্টের সূত্র ধরেই গ্রেফতার করা হয়েছে তাঁদের। রবিবার রাতে এই ২ যুবককে গ্রেফতার করা হয়েছে মহদিপুর অঞ্চলের গৌড় এলাকা থেকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ। আরও জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে কোনও বৈধ কাগজ পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, কী করে ধৃতদের হাতে এল বন্দুক (Gun) ও কার্তুজ (Bullet) তা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ চলবে। তাঁদের সোমবার তোলা হয়েছে মালদা জেলা আদালতে। ২ যুবকের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হওয়ার ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

Published by:

Share Link:

More Releted News:

হাওড়া জুড়ে বাঁটুলের দাপট, ভোটের ময়দানে কেন এত সক্রিয় এই সুপারহিরো

বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশ পর্যবেক্ষকের বৈঠক!‌ ফাঁস সিসিটিভি ফুটেজ, নির্বাচন কমিশনে তৃণমূল

ভোট মিটতেই উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, ১৪ মে কীভাবে দেখবেন ফল?

নির্বাচন কমিশনের মোটরবাইক নিষেধাজ্ঞা, চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের

ভোট শেষ না হওয়া পর্যন্ত এলাকা ছাড়তে পারবেন না প্রার্থীরা, নির্দেশ কমিশনের

নন্দীগ্রামে গুন্ডামি আধা সেনার জওয়ানদের, বেছে বেছে বিজেপি বিরোধীদের উপরে হামলা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ