অনুব্রতের দাঁত- অণ্ডকোষ- মলদ্বারে ব্যথা, সিবিআই দ্বারস্থ এইমসের

রিপোর্ট সংগ্রহ করে সিবিআই পাঠিয়েছিল দিল্লির এইমসে। সিবিআই জানতে চেয়েছে কেমন আছেন অনুব্রত? কবে জিজ্ঞাসাবাদ করা যাবে তাঁকে?

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার এইমসের দ্বারস্থ সিবিআই (CBI)। এইমসে (AIIMS) রিপোর্ট পাঠাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এসএসকেএমে নোটিশ পাঠিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পাঠাতে বলেছিল রিপোর্ট। সেই রিপোর্ট সংগ্রহ করে সিবিআই পাঠিয়েছিল দিল্লির এইমসে। সিবিআই জানতে চেয়েছে কেমন আছেন অনুব্রত? কবে জিজ্ঞাসাবাদ করা যাবে তাঁকে?

গরু পাচার এবং ভোট পরবর্তী হিংসা মামলায় ৬ বার সিবিআই তলব এড়িয়েছেন অনুব্রত। ১৬ দিন পর এসএসকেএম থেকে ছাড়া পাওয়ার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ২ টি ঘটনাতেই গত শনিবার ও রবিবার তাঁকে নোটিশ পাঠিয়েছিল সিবিআই। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি উপস্থিত হননি এই ২ দিন। শনিবার তাঁর আইনজীবী জানিয়েছিলেন, অনুব্রত অসুস্থ। তাঁকে ৪ সপ্তাহের জন্য হাঁটতে না বলে বিশ্রাম নিতে বলেছেন চিকিৎসকরা। রবিবারও আইনজীবী জানান, তিনি শনিবারের থেকেও বেশি অসুস্থ। তবে আধিকারিকরা চাইলে তাঁকে চিনার পার্কের বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে পারেন।

এসএসকেএম (SSKM) থেকে অনুব্রতের শারীরিক অবস্থার সমস্ত রিপোর্ট সংগ্রহ করে সিবিআই। তারপর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তা পাঠায় দিল্লি এইমসে। জানতে চাওয়া হয়েছে, এখন ঠিক কেমন আছেন অনুব্রত? কবে জিজ্ঞাসাবাদ করা যাবে তাঁকে? এইমস রিপোর্ট খতিয়ে দেখে তা জানাবে সিবিআইকে।

জানা গিয়েছে, অনুব্রত চিঠি পাঠিয়েছেন সিবিআইয়ের ২ ডিএসপি সুশান্ত ভট্টাচার্য ও প্রশান্ত শ্রীবাস্তবকে। জানিয়েছেন, তাঁর দাঁত, মলদ্বার, অণ্ডকোষে অসহ্য ব্যথা। বলেছেন, অণ্ডকোষে সংক্রমণ ছড়িয়েছে বলে সেখানে ব্যথা সবচেয়ে তীব্র। তাই ৪ সপ্তাহ বিশ্রাম নিতে বলেছেন চিকিৎসকরা। চাইলে আধিকারিকরা বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে পারেন।

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের