ভারতের নতুন বিদেশসচিব বিনয় মোহন কাটরা

রবিবার দায়িত্বভার গ্রহণ করেন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতের নতুন বিদেশসচিব বিনয় মোহন কাটরা। রবিবার তিনি তাঁর দায়িত্ব গ্রহণ করেন। কাটরার দায়িত্বভার গ্রহণের কথা টুইট করে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। নিজের টুইটার হ্যান্ডেলে টুইট করে বাগচি জানান, ‘রবিবার ভারতের বিদেশ মন্ত্রকের সচিব পদে দায়িত্বভার গ্রহণ করলেন শ্রী বিনয় কাটরা। মন্ত্রকের তরফ থেকে নতুন বিদেশ সচিবকে অভিনন্দন এবং শুভেচ্ছা।‘

বিনয় কাটরা হর্ষবর্ধন শ্রীংলার স্থলাভিষিক্ত হলেন। নবনিযুক্ত বিদেশসচিব এর আগে নেপালের রাষ্ট্রদূত ছিলেন। পাশাপাশি ২০১৫-২০১৭ পর্যন্ত প্রধানমন্ত্রীর দফতরের যুগ্ম সচিবের দায়িত্বও পালন করেন। তার আগে ২০১৩-য়ের জুলাই থেকে ২০১৭-য়ের অগাস্ট পর্যন্ত বিনয় মোহন কাটরা কেন্দ্রীয় অর্থমন্ত্রকের নীতি নির্ধারণ এবং গবেষণা বিভাগের প্রধান ছিলেন।

বেশ কঠিন সময় বিদেশসচিব পদে নিযুক্ত হলেন বিনয় কাটরা। প্রতিবেশী দুই দেশ পাকিস্তান এবং শ্রীলঙ্কায় চলছে রাজনৈতিক অস্থিরতা। পাকিস্তানে প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন শাহবাজ শরিফ। অন্যদিকে, শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রী পদ থেকে মাহিন্দা রাজাপক্ষকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। অন্যদিকে, আবার পাকিস্তানের সঙ্গে চিনের সম্পর্ক বেশ মাখামাখি। আফগানিস্তানেও ঘটেছে পালাবদল।

আন্তর্জাতিক ক্ষেত্রেও একাধিক ঘটনা ঘটেছে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া সামরিকর অভিযান চলছে। ফ্রান্সে দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট পদে আসীন হয়েছে ম্যাক্রোঁ। এর পাশাপাশি রয়েছে চিন, আমেরিকা এবং ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে দিল্লির কূটনৈতিক সম্পর্ক। স্বাভাবিকভাবেই খুব কঠিন সময়ে তিনি বিদেশসচিবের দায়িত্ব গ্রহণ করলেন বিনয় কাটরা ।  

আরও পড়ুন জিগনেশ: অসম পুলিশের ‘রাজনৈতিক দাসত্বকে’ তুলোধনা আদালতের

যৌতুকে বুলেট ও ২ লক্ষ টাকা না মেলায় রণক্ষেত্র, বিয়ের মণ্ডপেই হাতাহাতি বর-কনেপক্ষের

মুম্বাই এয়ারপোর্টে যাত্রীদের বসা আটকাতে বেঞ্চে জল ঢাললেন কর্মী, নেপথ্যে কী কারণ?

আর মাত্র কয়েকদিন পরেই শুরু মহারণ, বিশ্বকাপে প্রথম পাকিস্তানের মুখোমুখি হবে ভারত

স্বরূপ বিশ্বাসকে নিয়ে স্টুডিওপাড়ায় পুলিশ, টেকনিশিয়ানের অফিসে চলছে তল্লাশি

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদ্দার গ্রেফতার

কাকমারী সীমান্তে জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়ার দাবিতে কৃষকদের বিক্ষোভ

রোগীদের স্যালাইন দিচ্ছেন হাসপাতালের নিরাপত্তারক্ষী, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

হিজাব নিয়ে ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ আফগান মহিলাদের, নিহত ২

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট