চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পোপকেও দেখা করার সময় দিলেন না পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করার অনুরোধ জানাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে চান পোপ ষোড়শ ফ্রান্সিস। মঙ্গলবার ভ্যাটিকানে নিজেই এ কথা জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু। ২০ দিন আগে পুতিনের সঙ্গে দেখা করতে চেয়ে মস্কোয় বিশেষ বার্তাও পাঠিয়েছিলেন তিনি। যদিও এ বিষয়ে রুশ প্রেসিডেন্টের পক্ষ থেকে ইতিবাচক কোনও সাড়া মেলেনি। মস্কো যাওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করলেও এই মুহুর্তে ইউক্রেনে যাওয়ার কোনও পরিকল্পনা তাঁর নেই বলে জানিয়েছেন পোপ ষোড়শ ফ্রান্সিস।

ইতালির নামী দৈনিক সংবাদপত্র ‘ক্যুরিয়্যার ডেল্লা সেরা’কে দেওয়া এক সাক্ষা‍ৎকারে ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু বলেন, ‘ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার উদ্দেশে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে মস্কো যেতে চাই। ২০ দিন আগেই সাক্ষাতের সময় চেয়ে মস্কোয় বিশেষ বার্তা পাঠিয়েছিলাম। যদিও রুশ প্রেসিডেন্টের পক্ষ থেকে কোনও সাড়া পাইনি। তবে আমি হাল ছাড়ছি না। রুশ প্রেসিডেন্ট সাক্ষাতের সময় দিলেই আমি মস্কো যাব। তবে আমার আশঙ্কা এই মুহুর্তে হয়ত রুশ প্রেসিডেন্ট আমার সঙ্গে দেখা করতে চাইবেন না।’ সরাসরি রাশিয়াকে না দুষলেও ইউক্রেনের যুদ্ধকে ‘ভয়াবহ নিষ্ঠুরতা’ বলে আখ্যা দিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু।

যুদ্ধ থামানোর চেষ্টায় মস্কো যাওয়ার বিষয়ে উদ্যোগী হলেও ইউক্রেনে যাওয়ার কোনও পরিকল্পনা আপাতত নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পোপ ষোড়শ ফ্রান্সিস। তাঁর কথায়, ‘কিয়েভে যাওয়ার চেয়েও এই মুহুর্তে আমার মস্কোয় যাওয়া বেশি জরুরি।’

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ