শাহি সফরের মধ্যেই নাম না করেই শাহকে আক্রমণ মমতার

‘পশ্চিমবঙ্গে রাজনৈতিক রং না দেখে শাস্তি দেওয়া হয়। বাংলাকে এত দুর্বল ভাবার কারণ নেই।’ নাম না করেই শাহকে বার্তা মমতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের বিধানসভা নির্বাচনে গো হারান হারের পরে বৃহস্পতিবার প্রথমবার বঙ্গ সফরে বাংলায় পা রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। কিছুদিন আগেই তিনি সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় দাঁড়িয়ে বেশ হাসতে হাসতেই বলেছিলেন, ‘ফ্যাস্টির শব্দটার ব্যাখ্যাই বাংলার সরকার বদলে দিয়েছে। বরং বাংলার সরকার ফ্যাসিস্টের নয়া সংজ্ঞা তৈরি করেছে। বাংলায় না যাওয়াই ভাল, গেলে খুন হয়ে যেতে পারেন।’ সেই মন্তব্যের তীব্র প্রতিবাদ তার পরে পরেই জানিয়েছিল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। এদিন সেই মন্তব্যকে হাতিয়ার করেই নাম না নিয়েই অমিতকে পাল্টা আক্রমণ শানলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সাফ জানালেন, ‘যদি কেউ বলে বাংলায় যেও না, গেলে খুন হয়ে যাবে, আমার খুব গায়ে লাগে। বাংলা অন্য রাজ্যের থেকে অনেক ভাল। উত্তরপ্রদেশে থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ ধর্ষণ করে।’

এদিনই রাজ্যের ক্ষমতাসীন মা-মাটি-মানুষের সরকারের ১১ বছর পূর্ণ হয়েছে। সেই উপলক্ষ্যে এদিন কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে(Netaji Indoor Stadium) আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠান থেকেই তিনি নাম না করেই আক্রমণ শানিয়েছেন শাহকে, আক্রমণ শানিয়েছেন কেন্দ্রের সরকারকেও। জানিয়েছেন, ‘যদি কেউ বলে বাংলায় যেও না, গেলে খুন হয়ে যাবে, আমার খুব গায়ে লাগে। বাংলা(Bengal) অন্য রাজ্যের থেকে অনেক ভাল। উত্তরপ্রদেশে বিচার চাইতে গেলে পুলিস নির্যাতিতাকেই অত্যাচার করে। বাংলায় সেটা করার সাহস কারও হবে না। কেউ যদি এমন কাজ করে, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। নারী নির্যাতন সমর্থনযোগ্য নয়। এ রাজ্যে পুলিস রং না দেখে ব্যবস্থা নেয়। উত্তরপ্রদেশ(Uttar Pradesh), মধ্যপ্রদেশে হয় না। পশ্চিমবঙ্গে রাজনৈতিক রং না দেখে শাস্তি দেওয়া হয়। বাংলাকে এত দুর্বল ভাবার কারণ নেই। বাংলা সবাইকে নিয়ে চলে। সব ধর্মের সব জানি। উর্দু, পঞ্জাবি, ধোকলা, ধোসাও জানি। ছট পুজোও জানি, বুদ্ধদেবও জানি, জৈনও জানি, খ্রিস্টানও জানি। আমাদের নতুন করে শিক্ষা দেওয়ার কোনও দরকার নেই। বাংলা শিক্ষার আলোকে আলোকিত। সংস্কৃতির আলোকে সুরভিত। সভ্যতার আলোকে বিকশিত।’

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা