কাশীপুরে বিজেপি কর্মীর মৃত্যু, রাজ্যের রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রকের

কাশীপুরে বিজেপি কর্মী অর্জুন চৌরাসিয়ার মৃত্যুতে রাজ্যের কাছে রিপোর্ট তলব করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: কাশীপুরে বিজেপি কর্মী অর্জুন চৌরাসিয়ার মৃত্যু নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শুক্রবার সকালে যেখান থেকে অর্জুনের দেহ উদ্ধার হয়েছিল এদিন দুপুর তিনটে নাগাদ সেখানে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঘটনাস্থল ঘুরে দেখার পাশাপাশি নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি।  এদিন ঘটনাস্থলে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক শুক্রবার রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে।  একইসঙ্গে তিনি এদিন বলেন এই ঘটনায় সিবিআই তদন্ত হওয়া উচিত।  পাশাপাশি, অপরাধীরা যাতে কঠিন শাস্তি পান তা নিশ্চিত করার কথাও বলেন অমিত শাহ।

শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঘটনাস্থলে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সৌমিত্র খাঁ, অমিত মালব্য-সহ গেরুয়া শিবিরের একাধিক নেতা। কাশীপুরে মৃত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিত শাহ বলেন  ‘‘অর্জুন চৌরাসিয়ার রাজনৈতিক হত্যা হয়েছে। জঘন্য ভাবে হত্যা হয়েছে। কাল তৃণমূলের এক বছর হয়েছে। তার পরের দিনই রাজ্যে রাজনৈতিক হত্যার ঘটনা ঘটল। সারা বাংলায় বিরোধী নেতাদের বেছে বেছে হত্যা করার একের পর এক উদাহরণ সামনে আসছে।’’ তাঁর অধীনস্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই ঘটনায় রাজ্যের কাছে  রিপোর্ট তলব করেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আজই রাজ্য সরকারের কাছে স্বরাষ্ট্রমন্ত্রক রিপোর্ট তলব করছে। এই ঘটনায় দোষীদের সবাইকে কঠোর শাস্তি সুনিশ্চিত করব।’’

উল্লেখ্য দুদিনের বঙ্গ সফরে এসেছেন অমিত শাহ। তার মঝেই বিজেপি কর্মীর রহস্যমৃত্যু ঘটেছে। শুক্রবার সকালে টালা ব্রিজ সংলগ্ন কাশীপুর রেল কলোনিতে অর্জুন চৌরাসিয়ার দেহ উদ্ধার হয়েছে। এর পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সফরসূচিতে রদবদল করে এদিন উত্তরবঙ্গ  থেকে কলকাতা বিমানবন্দরে নেমে সোজা কাশীপুরে চলে যান। দুপুর ৩টে নাগাদ ঘটনাস্থলে পৌঁছন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে দাঁড়িয়েই এই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়ার দাবি জানান তিনি।

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

ঋতব্রতকে বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে এবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন দেব, ক্ষোভ উগড়ে দিলেন ‘মা’ সিরিয়াল খ্যাত তিথিও

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত