আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শিশুসন্তানের সামনে মাকে ৭৯ দিন ধরে ধর্ষণ, অবশেষে পুলিশের জালে শয়তান তান্ত্রিক

নিজস্ব প্রতিনিধি, বালাসোর: এক দিন নয়। এক মাস নয়। টানা ৭৯ দিন ধরে শিশুসন্তানের সামনেই মাকে ধর্ষণ করেছিল এক ভণ্ড তান্ত্রিক। শেষ পর্যন্ত অভিযোগ পেয়ে শুক্রবার তালা ভেঙে ধর্ষিতা মহিলা ও তাঁর শিশুসন্তানকে উদ্ধার করেছিল পুলিশ। অভিযানের সময়ে পুলিশের চোখে ধুলো দিয়ে পালাতে সক্ষম হয়েছিল ধর্ষক বাবাজি। কিন্তু শেষ রক্ষা হল না। টানা তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ শনিবার শয়তান তান্ত্রিককে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালে বিয়ে হয়েছিল নির্যাতিতার। কিন্তু বিয়ের পরেই পণের কারণে শ্বশুরবাড়িতে শারীরীক নির্যাতনের শিকার হতে হয়েছিল। বিশেষ করে ননদের হাতেই সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হতে হয়েছে। সন্তান জন্ম দেওয়ার পরেও অবস্থার পরিবর্তন ঘটেনি। কয়েক মাস আগে নির্যাতিতার শ্বশুর পরামর্শ দেন, এক তান্ত্রিকের সঙ্গে কিছুদিন সহবাস করলেই ননদের সঙ্গে তাঁর সম্পর্কের জটিলতা কাটবে এবং উন্নতি ঘটবে। শ্বশুরের প্রস্তাবে প্রথমে রাজি হননি নির্যাতিতা। শেষ পর্যন্ত প্রচণ্ড চাপের কাছে মাথা নুইয়ে ওই তান্ত্রিকের কাছে থাকতে শুরু করেন। সঙ্গে আড়াই বছরের শিশুসন্তানও ছিল।

সংসারে শান্তি ফেরানোর অছিলায় ওই তান্ত্রিক প্রতিদিন রাতেই নির্যাতিতা গৃহবধূর সঙ্গে জোর করে যৌন সঙ্গমে লিপ্ত হতেন। কার্যত কুকুরের মতো ঝাঁপিয়ে পড়ে ধর্ষণ করতেন। শারীরিক চাহিদা মেটানোর বিনিময়ে নির্যাতিতা ও তাঁর সন্তানকে অবশ্য খাবার সরবরাহ করতেন ভণ্ড বাবাজি। টানা ৭৯ দিন ধরে সন্তানের সামনে ধর্ষণের শিকার হয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ভদ্রমহিলা। কিন্তু গত ২৮ এপ্রিল নিজের অসহায়তার কথা জানানোর মোক্ষম সুযোগ পান তিনি। নিজের মোবাইল ফোন রেখে বাইরে বেরিয়েছিলেন ভণ্ড বাবাজি। সেই সুযোগে নিজের বাবা-মাকে ঘটনার কথা খুলে জানান। নির্যাতিতার বাবা-মা পুলিশের কাছে গিয়ে মেয়ের দুরবস্থার কথা জানান। অভিযোগ পেয়েই পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নির্যাতিতা ও তার শিশুসন্তানকে উদ্ধার করে।

Published by:

Share Link:

More Releted News:

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় তরুণ, অন্ধ্রে ছেলের দেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

স্বপ্নের সাজে অপেক্ষায় কনে, বিয়ের অনুষ্ঠানে হাজির বরের লিভ-ইন-পার্টনার! তারপর…

মদ্যপান করে বিধানসভায়? মুখ্যমন্ত্রীর ‘কীর্তি’ নিয়ে ব্যাপক শোরগোল, দেখুন ভিডিও

বিয়ের মরসুমে বড় ধাক্কা! LPG-এর মূল্য বৃদ্ধিতে দামি হতে পারে ফুচকা-পুরি-রসগোল্লা

জ্বালানির দাম বৃদ্ধিতে আরও দামি বিমান সফর, পরিষেবা বন্ধ করবে একাধিক সংস্থা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ