দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিস্ফোরণ রুখল পুলিশ, বিস্ফোরক ও বন্দুক-সহ গ্রেফতার দুই

নিজস্ব প্রতিনিধি: গোয়েন্দাদের তৎপরতায় বানচাল হল নাশকতার ছক। চারটি বিস্ফোরক ও বন্দুক বাজেয়াপ্ত করার পাশাপাশি দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল বাগডোগরা থানার পুলিশ। শিলিগুড়ির বাগডোগরা এলাকা থেকে দুই জনকে গ্রেফতার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকার মানুষজনের মধ্যে। বিস্ফোরক নিয়ে তাদের কোথায় বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পাশাপাশি ধৃতদের সঙ্গে আর কে বা কারা জড়িত তা জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হয় দুজনকে।

গোপন সুত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ বাগডোগরা থানার পুলিশকে সঙ্গে নিয়ে বাগডোগরা এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে দুই ব্যক্তিকে আটক করে তদন্তকারীরা। এর পর তল্লাশি চালালে তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি পিস্তল, দুটি কার্তুজ ও চারটি বিষ্ফোরক। দুই জনকে বেশ কিছুক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, ধৃত দুজনের নাম শঙ্কর অধিকারী  ও অপু পাইক। তারা উত্তর দিনাজপুর জেলার বাসিন্দা। বন্দুক ও বিস্ফোরক নিয়ে ধৃতরা কোথায় যাচ্ছিল, তাদের কী উদ্দেশ্য ছিল তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। উত্তরবঙ্গের শিলিগুড়ি একটি গুরুত্বপূর্ণ করিডর। শিলিগুড়িতে রয়েছে চারটি সীমান্ত। সেই এলাকায় এমন বিষ্ফোরক উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সোমবার ধৃত দুই জনকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করে। এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত তা তদন্ত করে দেখছে স্পেশাল অপারেশন গ্রুপ। 

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

বেনজির ঘটনা, হিঙ্গলগঞ্জের ওসির অপসারণের বিরুদ্ধে সরব তৃণমূল ও বিজেপি প্রার্থী

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

হিন্দু মহিলাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুসলিম যুবক, সম্প্রীতির নজির বনগাঁয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ