আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৮৭-তে মাধ্যমিক পাশ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, পেলেন ফার্স্ট ডিভিশন

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: পড়াশোনার কোনও শেষ আছে? মানুষ চাইলে গোটা জীবন বইয়ের জন্য ব্যয় করতে পারে। হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথাই ধরা যাক। বর্তমানে তাঁর বয়স ৮৭ বছর। এই বয়সে তিনি মাধ্যমিক পরীক্ষায় বসার সিদ্ধান্ত নেন। পরীক্ষাতেও বসেন। পেয়েছেন ফার্স্ট ডিভিশন।

রাজ্য শিক্ষা দফতর বুধবার সকালে হরিয়ানা প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাতে শংসাপত্র তুলে দেন। পরীক্ষায় ভালই নম্বর পেয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ইংরেজিতে পেয়েছেন ৮৮ শতাংশ নম্বর। কিন্তু এই বয়সে পরীক্ষায় বসার অনুপ্রেরণা পেলেন কোথা থেকে?

তাঁর ঘনিষ্ঠমহল সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণার পিছনে রয়েছে ‘দাসভি’ সিনেমা। সেই ছবি দেখে ওম প্রকাশ চৌতালা নতুন করে পড়াশোনা শুরু করেন। দাসভি সিনেমার নায়ক অভিষেক বচ্চন এবং নিমরত কাঔর ওম প্রকাশ চৌতালাকে অভিনন্দন জানিয়েছেন। এই বয়সে ওম প্রকাশ চৌতালার মাধ্যমিক পাশ করার খবর শুনে বাকিরাও বেশ অনুপ্রাণিত।

জানা গিয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে তিহারে থাকাকালীন প্রাক্তন মুখ্যমন্ত্রী মাধ্যমিক পরীক্ষার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেন। বইপত্রের ব্যবস্থা করেন জেল কর্তৃপক্ষ। পড়াশোনায় মনোনিবেশ করেন। জেলে বসেই পরীক্ষা দেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই সাফল্যে খুশি অনেকেই। যেটা আরও বেশ করে উল্লেখ করতে হয় তা হল চৌতালা যে বয়সে পরীক্ষা দিলেন, সেই বয়সে নেতারা ব্যস্ত থাকেন রাজনীতি নিয়ে। ঠিক উল্টো রাস্তায় হাঁটলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এটা যে আগামীদিনে দৃষ্টান্ত হয়ে থাকবে তা বলাই বাহুল্য।

আরও পড়ুন শতাধিক মাইন খুঁজে বের করে জেলেনস্কির হাত থেকে সোনার পদক নিল সারমেয়

Published by:

Share Link:

More Releted News:

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

হঠাৎই অসুস্থ বাসচালক, পাঁচ খুদের বুদ্ধিতে মৃত্যুর মুখ থেকে ফিরলেন যাত্রীরা

মেট্রোয় সিট নিয়ে বচসা, চটে গিয়ে বাবার বয়সী যাত্রীকে কষিয়ে চড় মারলেন তরুণী

উঠেছিল চরবৃত্তির অভিযোগও, ২৪ বছরে ১৯৭ দেশ ঘুরে স্বপ্নপূরণ বিহারের যুবকের

দিল্লির রাস্তায় হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন বিরাট কোহলি, ব্যাপারটা কী?

‘আপনি আমার মায়ের ক্রাশ ছিলেন’, রাজা চার্লসকে ‘গোপন তথ্য’ জানালেন ট্রাম্প

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ