দিল্লি হাইকোর্টে ধাক্কা খেল ED, সশরীরে হাজিরা দিতে হবে না রুজিরাকে

দিল্লি হাইকোর্টে স্বস্তি পেলেন অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে ধাক্কা খেল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি। সপ্তমীর দিনই তাঁকে দিল্লিতে ইডি-র সদর দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লি হাইকোর্টে স্বস্তি পেলেন অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে ধাক্কা খেল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি। সপ্তমীর দিনই তাঁকে দিল্লিতে ইডি-র সদর দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল বিশেষ সিবিআই আদালত। এর বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রুজিরা। সোমবার ষষ্ঠীর দিনই পেলেন সুখবর। দিল্লি হাইকোর্ট নির্দেশ দিল, সপ্তমীর দিন সশরীরে হাজিরা দিতে হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে। তাঁর পরিবর্তে আইনজীবী উপস্থিত থাকলেই হবে, নির্দেশ দিল্লি হাইকোর্টের।

মূলত কয়লা পাচারকাণ্ডের তদন্তের স্বার্থেই দিল্লিতে তলব করা হয়েছিল রুজিরা বন্দ্যোপাধ্য়ায়কে। এর আগে কলকাতায় রুজিরাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা। অপরদিকে গত মাসেই দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। ওই দিন তাঁকে টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এর ৪৮ ঘণ্টার মধ্যে ফের তাঁকে তলব করা হলে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। রুজিরাও সমনের উপর স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থও হন। ৩০ সেপ্টেম্বর শুনানির সময় ভারচুয়ালি হাজিরাও দিয়েছিলেন তিনি। পরে তাঁকে সপ্তমীর দিন দিল্লিতে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় দিল্লির পাতিয়ালা কোর্ট। এর বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলে রুজিরা বন্দ্যোপাধ্য়ায়কে স্বস্তি দিয়ে হাইকোর্ট জানিয়ে দেয় আইনজীবী হাজির হলেই চলবে, রুজিরাকে সশরীরে হাজিরা দিতে হবে না। এই মামলার পরবর্তী শুনানি ২৯ নভেম্বর।

আপনার বাড়িতে কি প্রায়ই আগুন লাগে? অগ্নিকোণে ভারসাম্য বজায় রাখলেই সমস্যার সমাধান

শনি থেকে শুরু হচ্ছে ‘মৃত্যু পঞ্চক’, ভুলেও এই ৫ টি কাজ করবেন না

জুন মাসেের শেষে কোন ৪ রাশির জাতকদের জীবনে সৌভাগ্য আসছে, জেনে নিনি

আজকের রাশিফলঃ শনির কুদৃষ্টি, রাস্তায় গাড়ি আস্তে চালান, পরিবারে খুশির খবর আসতে পারে…

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ