চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মধ্যপ্রদেশের চোরাশিকারীদের নৃশংসতার বলি তিন পুলিশকর্মী

নিজস্ব প্রতিনিধি, গুনা(মধ্যপ্রদেশ): এক ভয়াবহ নৃশংসতার সাক্ষী মধ্যপ্রদেশের(Madhya Pradesh) গুনা(Guna)। কালো হরিণ শিকারে বাধা দেওয়ায় তিন পুলিশকর্মীকে(Police) পিটিয়ে খুন(Murder) করে দিল চোরশিকারীদের(Poachers) দল। মৃতদের মধ্যে রয়েছেন পুলিশের এক সাব ইন্সপেক্টর। মৃতের নাম রাজকুমার যাদব। বাকিরা হলেন নীরজ ভার্গভ এবং কন্সটেবল সান্তরাম। নৃশংস ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মন্ত্রিসভার জরুরী বৈঠক ডেকেছেন।

পুলিশসূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, নৃশংস ঘটনাটি ঘটেছে গুনার বরখেড়া গ্রামে। নির্ভরযোগ্য সূত্রে পুলিশের কাছে খবর আসে চোরাশিকারীদের একটি দল গভীর জঙ্গলে গিয়ে কালো হরিণ শিকার করবে। সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাজকুমার যাদবের নেতৃত্বে একটি দল সেখানে গেলে চোরাশিকারীদের সঙ্গে তাদের এনকাউন্টার শুরু হয়। তিন পুলিশকর্মীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চোরাশিকারীরা গুলি করলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দীর্ঘ কয়েক ঘণ্টা অতিক্রান্ত হওয়ার পরেও তিন পুলিশকর্মী ফিরে না আসায় উদ্বেগ বাড়লে বিশাল পুলিশবাহিনী সেখানে পৌঁছে দেখে তাদের তিন সহকর্মীর নিথর দেহ পড়ে রয়েছে।ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে কয়েকটি হরিণের দেহ। উদ্ধার হয়েছে চোরাশিকারীদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। তাদের ধরতে শুরু হয়েছে তল্লাশি।

মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, চোরাশিকারীদের ধরতে প্রশাসন বদ্ধপরিকর। হত তিন পুলিশকর্মীর পরিবারকে এককালীন অর্থ সাহায্যের কথা ঘোষণা করেছেন। পাশাপাশি রাজ্য মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন। বৈঠকে পুলিশের পদস্থকর্তাদের থাকার কথা। মনে করা হচ্ছে, চোরাশিকার কীভাবে রোধ করা যায়, সে ব্যাপারে আলোচনা করতেই মুখ্যমন্ত্রী জরুরি বৈঠক ডেকেছেন

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ