চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাকিস্তানে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর গুলিতে হত দুই শিখ

Man holding hidden short gun in his hand.

আন্তর্জাতিক ডেস্ক: রাজনৈতিক অস্থিরতায় গলা-বুক জলে ডুবে থাকা পাকিস্তানে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারালেন শিখ সম্প্রদায়ের দুই ব্যক্তি। হামলা হয়েছে রবিবার সকালে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে। স্থানীয় প্রশাসন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, মৃতেরা হলে সালজিৎ সিং (৪২) রঞ্জিৎ সিং (৩৮)। এরা ব্যবাসীয়। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বাতা তাল বাজারে এদের দোকান রয়েছে। হামলার খবর পাওয়ার পরে পরেই বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছয়। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের ধরতে শুরু হয়েছে তল্লাশি।খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী মাহমুদ খান এই হামলার কড়া নিন্দা করে পুলিশকে কড়া পদেক্ষেপের আর্জি জানিয়েছেন।
মাহমুদ খান বলেছেন, এই হামলার মূল উদ্দেশ্যে সংখ্যালঘু শিখ এবং মুসলিমদের মধ্যে বিভাজন তৈরি করে এখানকার শান্তি-সম্প্রীতির পরিবেশ নষ্ট করা। যারাই এই ঘটনার সঙ্গে যুক্ত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।
খাইবার পাখতুনখাওয়া এর আগেও এই ধরনের বর্বরোচিত হামলার সাক্ষী ছিল। গত সেপ্টেম্বরে এখানকার জনপ্রিয় এক হাকিমকে গুলি করে মারে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের দল। প্রতিবাদে সেখানে শিখ সম্প্রদায়ের মানুষ পথে নামে। তারা অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি তোলে।
হামলা হয়েছে ২০১৮ সালেও। শিখ সম্প্রদায়ের অত্যন্ত জনপ্রিয় মুখ চরণজিৎ সিং খুন হয়ে যান। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের শিকার এখানকার একটি নিউজ চ্যানেলের সঞ্চালক রবিন্দর সিং। সরকারের তরফ থেকে এখানে বসবাসকারী সংখ্যালঘুদের নিরাপত্তার আশ্বাস দেওয়ার পরেও এই ধরনের ঘটনা বন্ধ হয়নি।

Published by:

Share Link:

More Releted News:

ইরানের সঙ্গে যুদ্ধ চান না প্রাক্তন মার্কিন সেনারা! ট্রাম্প বিরোধী বিক্ষোভে আটক ৬০

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ