বারাকপুরে চলল গুলি, জখম হয়ে হাসপাতালে ভর্তি দুই

আহতদের তড়িঘড়ি বি এন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে তাঁদের। একটি বিরিয়ানির দোকানে এই ঘটনা ঘটে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের গুলি চালানোর ঘটনা রাজ্যে। সোমবার ভরদুপুরে বারাকপুর বারাসত রোডের মোহনপুরে একটি বিরিয়ানির দোকানে গুলি চালানোর  চালানোর  ঘটনায়  গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হয়েছেন দুই জন ব্যক্তি। আহতদের তড়িঘড়ি বি এন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে তাঁদের। একটি বিরিয়ানির দোকানে এই গুলি চালানোর ঘটনা ঘটে। খবর পেয়ে  ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বারাকপুরের একটি বিরিয়ানির দোকানে আচমকা গুলি চালায় দুষ্কৃতীরা। অভিযুক্তরা বাইকে চেপে এসেছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে। তিন জন দুষ্কৃতী বাইকে চেপে এসে আচমকা ওই বিরিয়ানির দোকান লক্ষ্য করে গুলি চালায়। গুলি চালানোর ঘটনায় আহত হয়েছেন ওই বিরিয়ানি দোকানের এক কর্মী এবং একজন ক্রেতা। কিছু বুঝে ওঠার আগে দুষ্কৃতীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। স্থানীয়রা জানিয়েছেন দুষ্কৃতীরা এদিন মোট পাঁচ রাউণ্ড গুলি চালিয়েছে।  তাদের পরনে কালো গেঞ্জি ছিল বলে  জানা গিয়েছে। গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় বারাকপুরের বিএন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় সেখানে চিকিৎসাধীন রয়েছে। অন্যদিকে এই ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। দিনে দুপুরে কেন এক বিরিয়ানির দোকানে গুলি চালালো দুষ্কৃতীরা, তা নিয়ে তৈরী হয়েছে ধোঁয়াশা। কারা এবং কেন গুলি চালালো তা বোঝার চেষ্টা করছেন তদন্তকারীরা। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। বাইকে চেপে আসা ওই দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যে তৎপরতা শুরু করেছে পুলিশ। ঘটনা বুঝতে ওই দোকানের আশেপাশের দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারী।

ত্রিপল ও ফুটবল চুরির অভিযোগ গ্রেফতার পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক

সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত, আশাবাদী হোটেল মালিকরা

নেই অ্যাম্বুলেন্স, দুর্গম রাস্তা দিয়ে কাঁধে করে প্রসূতিকে হাসপাতালে নিয়ে গেল পরিবার

পুলিশ দেখে পালানোর চেষ্টা! মালয়েশিয়ায় গ্রেফতার ৯ বাংলাদেশি

পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরেই প্যারিসে বিশৃঙ্খলা, গ্রেফতার ৪১৬

অবিশ্বাস্য কম দামে পাওয়া যাচ্ছে samsung galaxy s25 fe, বিস্তারিত জেনে নিন

কার্ডবোর্ড দিয়ে তৈরি মিনি ওয়াশিং মেশিন! কিশোরের কাণ্ডে হতবাক নেটদুনিয়া

কাশ্মীর থেকে মেঘালয়, গরমে দেশের এই ছয় স্থান মুগ্ধ করবে আপনাকে

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

আইপিএল শেষ হলেই যে ৫টি বড় পুরস্কার জিততে পারেন বৈভব

জুতোর দুর্গন্ধ দূর করতে ভরসা রাখুন বেকিং সোডায়, মিলবে সহজ সমাধান

হরমুজ প্রণালি নিয়ে কড়া বার্তা ইরানের, নিয়ম ভাঙলেই কঠোর ব্যবস্থা