বকটুই কাণ্ডে অভিযুক্ত আনারুলের জামিনের আবেদন খারিজ আদালতে

বুধবার আদালতে আনারুল হোসেনের মোবাইল আটক-সহ পলিগ্রাফ টেস্টের শুনানি ছিল। পলিগ্রাফ টেস্টের আবেদনের শুনানিও এদিন স্থগিত রাখে্ন বিচারক।

Share:

নিজস্ব প্রতিনিধি: বকটুই গণহত্যা-কাণ্ডে অভিযুক্ত আনারুল হোসেনের জামিন মঞ্জুর করল না রামপুরহাট মহকুমা আদালত। বুধবার আদালতে আনারুল হোসেনের মোবাইল আটক-সহ পলিগ্রাফ টেস্টের শুনানি ছিল। পলিগ্রাফ টেস্টের আবেদনের শুনানিও এদিন স্থগিত রাখে্ন বিচারক।

বীরভূম জেলার বকটুই গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে নারী পুরুষ শিশু-সহ ১০ জনের। এই ঘটনার তদন্তে নেমে সিবিআই ঘটনার অন্যতম অভিযুক্ত আনারুল হোসেনকে নিজেদের হেফাজতে নেয়। তার মোবাইল আটক-সহ পলিগ্রাফ টেস্টের শুনানি ছিল বুধবার রামপুরহাট মহকুমা আদালতে। অভিযুক্তের জেল হেফাজতের মেয়াদও শেষ হয়ে গিয়েছে। এদিন আনারুলের জামিনের আবেদন খারিজ করেন বিচারক। পরবর্তী শুনানি ১ জুন।

অন্যদিকে বুধবার রামপুরহাট আদালতে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে আনারুল জানান, তিনি নির্দোষ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অনেক আগেই বলেছি আমি নির্দোষ।’ একইসঙ্গে নিজেকে ‘ভালো ছেলে’ বলেও দাবি করেন এই নেতা। তিনি বলেন, ‘আমাদের মতো ভালো ছেলেকে ফাঁসানোর চেষ্টা করছে।’ যদিও কে ফাঁসাচ্ছে এদিন তা স্পষ্ট করে কিছু বলেননি। বকটুই গণহত্যা-কাণ্ডে তদন্তে নেমে ধৃত আনারুল-সহ ছয় জনের পলিগ্রাফ টেস্ট করানোর আবেদন করেছিল সিবিআই। এদিন সেই আবেদনের শুনানির কথা ছিল। কিন্তু সেই আবেদনের শুনানি এদিনও স্থগিত রাখে রামপুরহাট মহকুমা আদালত। এদিন আদালতে অনারুলের আইনজীবী পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া ও কর্মপদ্ধতি কী হবে, সে বিষয়ে প্রশ্ন তোলেন। কিন্তু সেই প্রশ্নের বিবরণ সিবিআই দিতে পারেনি বলে আদালত সূত্রে খবর। জানা গিয়েছে, সিবিআইয়ের তরফে পলিগ্রাফ টেস্টের কোনও বিবরণ না পাওয়ায় বিচারক শুনানি স্থগিত রাখেন। উল্লেখ্যে, এর আগেও আদালত এই পলিগ্রাফি টেস্টের শুনানি স্থগিত রেখেছিল।

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ