কাশ্মীরে কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু মালদহের শ্রমিকের

কাশ্মীরে একটি পথ দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় তাঁর। মৃত শ্রমিকের দেহ মালদহের খোদমালঞ্চ গ্রামে এসে পৌঁছতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের কাশ্মীরে কাজ করতে গিয়ে মৃত্যু বাংলার শ্রমিকের। কাশ্মীরে একটি পথ দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় তাঁর। মৃত শ্রমিকের দেহ মঙ্গলবার রাতেই মালদহের খোদমালঞ্চ গ্রামে এসে পৌঁছতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই শ্রমিকের নাম নবাব শরীফ। ২২ বছর বয়স তাঁর। মৃত ওই শ্রমিক মালদহ জেলার গাজোল ব্লকের খোদমালঞ্চ গ্রামের বাসিন্দা। কাশ্মীরে কাজে গিয়ে ম্যাটাডোর দুর্ঘটনায় কবলে পড়ে মৃত্যু হয়েছে তাঁর। বাড়িতে কফিনবন্দী দেহ পৌঁছতে কানান্য ভেঙে পড়েন তাঁর বাবা মনিরুল হক। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও সাত শ্রমিক। আহতদের নাম যথাক্রমে আনিসুর রহমান (৩৫), মজিবর রহমান (৪৫), ইস্টাব আলি (৫০) শহিদুর রহমান ৫০), জাফর আলী (২৭) আবু কালাম (২৫), আনসুর রহমান (৫২)। প্রত্যেকের বাড়ি চাঁচল ২ নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের গোয়ালপাড়া গ্রামে। গুরুতর আহত শ্রমিকরাও  বিমানে করে চাঁচলের নিজের গ্রামে ফিরেছে। ঘটনার খবর পেয়ে বুধবার মৃত শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ান মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালতিপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বক্সি। গত রবিবার কাশ্মীরে গিয়ে ধান রোপণের কাজে যোগ দেন। সেদিন ধানের বীজ ট্রাকে নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে যায়। আর তার জেরে মৃত্যু হয় নবাবের। পাশাপাশি আহত হন সাত জন শ্রমিক। ঘটনার পর উদ্ধার করে তাদেরকে বিএসএফ জওয়ানরা স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন‍্য নিয়ে যায়। এর পর আহতদের ফেরানো হল গ্রামের বাড়িতে।

টাকা আসছে, তবু থাকছে না? রান্নাঘরের এই পরিবর্তনেই মিলতে পারে সমাধান

আজ মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: কর্মজীবনে সুখবর, বেতন বাড়ার সম্ভাবনা, তবে দায়িত্ব বাড়বে…

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম