Loading live market data...
Loading active stocks...
Connecting...

দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বচসা, প্রথম স্ত্রীকে কুপিয়ে মারল স্বামী

বীরভূমের নলহাটির বারাগ্রাম কোনাই পাড়ার ঘটনা। অভিযুক্ত প্রভাত কোনাই। বিয়ে করেছিলেন আগেই। রয়েছে একাধিক সন্তান।

Share:

নিজস্ব প্রতিনিধি: দ্বিতীয় বিয়ে নিয়ে প্রতিদিন লেগে থাকত অশান্তি। সেই রাগেই প্রথম স্ত্রীকে খুন করল স্বামী। আর খুন (Murder) করল কুপিয়ে। বীরভূমের ঘটনা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ (Police)। অভিযুক্তের প্রথম স্ত্রীর মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

বীরভূমের নলহাটির বারাগ্রাম কোনাই পাড়ার ঘটনা। অভিযুক্ত প্রভাত কোনাই। বিয়ে করেছিলেন আগেই। রয়েছে একাধিক সন্তান। প্রথম স্ত্রী থাকলেও সম্প্রতি আবারও বিয়ে করেন প্রভাত। প্রতিবাদ করেন প্রথম স্ত্রী রাধারানি। তা নিয়ে লেগে থাকত ঝগড়া। বৃহস্পতিবার সেই ঝগড়া পৌঁছায় চরমে। তারপর রাতের খাওয়া হলে সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন প্রথম স্ত্রী।

রাত গভীর হতেই ধারাল অস্ত্র নিয়ে স্ত্রীর ওপর হামলা চালায় প্রভাত। গলায় ক্রমাগত চালাতে থাকে এলোপাথাড়ি কোপ। রাধারানির আর্তনাদে ঘুম ভেঙে যায় সন্তানদের। তারপরেই বিষয়টি প্রকাশ্যে চলে আসে। রক্তাক্ত অবস্থায় আহতকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে (Hospital)। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রাতে হাসপাতালে ভর্তি ছিলেন জখম স্ত্রী। সকালে মৃত্যু হয় তাঁর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। উদ্ধার করা হয়েছে খুনে ব্যবহৃত অস্ত্র। গ্রেফতার করা হয়েছে ২ বার বিয়ে করা খুনি স্বামীকে। চলছে জিজ্ঞাসাবাদ। এই ঘটনায় আরও কে বা কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ কবে? কতক্ষণ থাকবে অন্ধকার, জানুন বিস্তারিত

সাবধান! স্মার্টফোনে সবসময় ব্লুটুথ অন রাখছেন? ফাঁকা হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

সূর্য-বৃহস্পতির সংযোগে ‘লাভ দৃষ্টি’, ১১ মে থেকে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার