ম্যারাথন জেরার পর সিবিআই দফতর থেকে বেরোলেন পরেশ অধিকারী

সন্ধ্যে সাড়ে ৮ টা নাগাদ তিনি সিবিআই দফতর থেকে বেরিয়ে আসেন তিনি। শুক্রবার হয় দীর্ঘ সাড়ে ৯ ঘণ্টা ম্যারাথন জেরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত বৃহস্পতিবার শিক্ষা প্রতি মন্ত্রী পরেশ অধিকারীকে সাড়ে ৩ ঘণ্টা জেরা করেছিল সিবিআই (CBI)। ফের তাঁকে শুক্রবার তলব করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। শুক্রবার তাঁকে জেরা হয় দীর্ঘ সাড়ে ৯ ঘণ্টা। 

সকাল ১১ টা থেকে তাঁকে জেরা শুরু করে সিবিআই। এসএসসি (SSC) দুর্নীতি মামলায় জেরা করা হয় তাঁকে। শুক্রবার দীর্ঘ সাড়ে ৯ ঘণ্টা ম্যারাথন জেরার পর অবশেষে তিনি বেরিয়ে আসেন নিজাম প্যালেস (NIZAM PALACE) থেকে। 

সন্ধ্যে সাড়ে ৮ টা নাগাদ তিনি সিবিআই দফতর থেকে বেরিয়ে এই বিষয়ে বিশেষ কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। সূত্রের খবর, তাঁর কাছে জানতে চাওয়া হয়েছে, তাঁর মেয়ে অঙ্কিতা কী করে চাকরি পেলেন? এর পেছনে কার কার প্রভাব রয়েছে।

উল্লেখ্য শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, অঙ্কিতা অধিকারীকে ফেরত দিতে হবে স্কুলের শিক্ষিকা হিসেবে আয় করা সমস্ত টাকা। সেই সঙ্গে বরখাস্ত করারও নির্দেশ দিয়েছেন। সেই টাকা ১ বা ২ মাসের নয় টানা ৪১ মাসের। নেহাত কম নয় সেই টাকার পরিমাণ। গত ২০১৮ সালের নভেম্বরে চাকরিতে যোগ দিয়েছিলেন তিনি। বেতনের বেসিক ছিল ১৫ হাজার ৯৬০ টাকা। ১৫ শতাংশ এইচআরএ। মেডিক্যালে বরাদ্দ ছিল ৩ শতাংশ। মোট বেতন ছিল ৩৮ হাজার ৬০৪ টাকা। ১ বছরে তাঁর বেতন বেড়ে হয়েছিল ৪৯ হাজার ৪৯০ টাকা। মানে টানা ৪১ মাসের বেতন মিলিয়ে সেই টাকার পরিমাণ ২০ লক্ষ ২৯ হাজার টাকা। সেই টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ২ টি কিস্তিতে। রাষ্ট্র বিজ্ঞানের শিক্ষিকা হিসেবে যোগ দেওয়া অঙ্কিতার প্রতি বিচারকের নির্দেশ আগামী ৭ জুনের মধ্যে প্রথম কিস্তির টাকা মিটিয়ে দিতে হবে। দ্বিতীয় কিস্তি মিটিয়ে দিতে হবে আগামী ৭ জুলাইয়ের মধ্যে। কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে সেই টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারকের নির্দেশ, আর স্কুল চত্বরে ঢুকতে পারবেন না, তিনি বা তাঁর প্রতিনিধি।  নিজেকে সহকারী শিক্ষিকা হিসেবেও পরিচয় দিতে পারবেন না তিনি।

গ্রামপঞ্চায়েত অফিসের সেক্রেটারিকে ছোঁড়া হল ডিম, তুমুল বিক্ষোভ ঝাড়গ্রামে

চালু হল হাবড়া-হাওড়া সরকারি বাস, জেনে নিন সময়সূচী ও রুট ম্যাপ

দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জনে সিলমোহর বুবলীর, মেয়ের কী নাম রাখলেন?

গঙ্গা ট্রেইলস: কিউআর কোডে গঙ্গার ইতিহাস ও তথ্য শুনুন

রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে যান চলাচল?

তোলাবাজির অভিযোগে পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষের গাড়ির চালক গ্রেফতার

তৃণমূলে ইস্তফার হিড়িক, পদত্যাগ করলেন কাটোয়া পুরসভার চেয়ারম্যান

তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার শয়ে শয়ে সাদা থান, বালতি-মশারি

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

বাগনানের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ঝাঁটা-জুতো হাতে বিক্ষোভ মহিলাদের

‘চেয়ারের মর্যাদা রাখতে পারছি না’, মেয়র পদে ইস্তফা দিয়ে বললেন ফিরহাদ

মাথাভাঙা-মেখলিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, রুখে দিল BSF