চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

LIVE: জিজ্ঞাসাবাদের তৃতীয় দিন: ৪ ঘণ্টা পর নিজাম প্যালেস থেকে বেরোলেন পরেশ

২টো ৪৫ মিনিটের আপডেট: ৪ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর সিবিআই দফতর নিজাম প্যালেস থেকে বেরোলেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। নিজাম প্যালেস থেকে বেরিয়ে তিনি গাড়িতে চেপে এমএলএ হোস্টেলে ফিরে যান। সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা শিক্ষা প্রতিমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের ভিডিওগ্রাফি করেছেন।

১০টা ৩৭ মিনিটের আপডেট: শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী পৌঁছলেন নিজাম প্যালেসে। কিছুক্ষণের মধ্যে তাঁকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হবে। শনিবার তৃতীয়দিন তিনি সিবিআই-য়ের মুখোমুখি হলেন।  এদিন বেশকিছু নথিপত্র নিয়ে তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজির হন। বৃহস্পতিবার, শুক্রবারের পর শনিবার আবার তাঁকে মুখোমুখি হতে হচ্ছে সিবিআই আধিকারিকদের।

১০টা ৩০ মিনিটের আপডেট: এমএলএ হোস্টেল থেকে বেরোলেন মন্ত্রী পরেশ অধিকারী। সিবিআই দফতর নিজাম প্যালেসের উদ্দেশে রওনা দেন তিনি।

১০টা ১৫ মিনিটের আপডেট: রাজ্য সরকারের শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে ফের তলব করল সিবিআই। শনিবার সকাল ১১টায় তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার প্রায় ১০ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এর পর শনিবার সিবিআই আবার তলব করল শিক্ষা প্রতিমন্ত্রীকে। মন্ত্রিকন্যা অঙ্কিতার নিয়োগ কার মাধ্যমে কার্যকর হয়েছিল তা জানতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

ফের রাজপথে মমতা, ২৭ এপ্রিল যাদবপুর থেকে ভবানীপুর পর্যন্ত মিছিলে হাঁটবেন

বঙ্গে দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি আধা সেনা, কলকাতায় কত?

ভোটের কাজ করতেই হবে অধ্যাপকদের, জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ