আয় বহির্ভূত মামলায় দোষী ওমপ্রকাশ চৌতালা

দোষী সাব্যস্ত করেছে রোজ অ্যাভিনিউ আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আয়ের সঙ্গে সঙ্গতহীন মামলায় দোষী সাব্যস্ত হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌতালা। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দোষী সাব্যস্ত করেছে রোজ অ্যাভিনিউ আদালত। আগামী ২৬ মে আদালত সাজার মেয়াদ ঘোষণা করবে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ উঠলে নানা প্রান্ত থেকে সিবিআই তদন্তের দাবি ওঠে। একপ্রকার চাপে পড়েই রাজ্য সরকার তদন্তের দায়িত্ব সিবিআইয়ের হাতে তুলে দেয়। তদন্তে উঠে আসে, ১৯৯৩ থেকে ২০০৬ এই সময়ের মধ্যে ওমপ্রকাশ চৌতালা ৬.০৯ কোটি টাকার সম্পত্তি করেছেন।  

২০১০ য়ে কেন্দ্রীয় তদন্ত সংস্থা চৌতালার নামে চার্জশিট দাখিল করে। সেই চার্জশিটে তারা উল্লেখ করে এই বিশাল সম্পত্তির কথা। চার্জশিট দাখিলের ১১ বছরের মাথায় দিল্লির রোজ অ্যাভিনিউ আদালতে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শুরু হয় শুনানি। শুনানি শেষ হয় শনিবার। 

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চৌতালা পুত্র অজয় চৌতালাকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। ওই কেলেঙ্কারিতেও জড়িয়ে যায় হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম। আদালতে দোষী সাব্যস্ত হয়েছিলেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার আয়ের সঙ্গে অসামাঞ্জস্য সম্পত্তি মামলায় আদালতে দোষী সাব্যস্ত হন হরিয়ানা প্রাক্তন মুখ্যমন্ত্রী।

উল্লেখ করা যেতে পারে, কিছুদিন আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী একটি মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন। কিন্তু মাধ্যমিক পাশ করেননি বলে ওই বিশ্ববিদ্যালয় তাঁকে সার্টিফিকেট দিতে অস্বীকার করে। সে কারণে চৌতালাকে মাধ্যমিক পরীক্ষায় বসতে হয়েছিল। পরীক্ষার ফল বেশ চমক লাগার মত। ইংরেজিতে ১০০-য়ের মধ্যে পেয়ছিলেন ৮৮।  অন্যান্য বিষয়ে তাঁর নম্বর তারিফ করার মতো। পরীক্ষায় পাশ করে বিশেষ লাভ হল না। থাকতে হবে জেলে। কত বছর, সেটা জানা যাবে ২৬ মে। 

আরও পড়ুন তেজস্বী মুখ্যমন্ত্রী হলেই আবদুল্লা পরিবারের রেকর্ড ছোঁবে লালু পরিবার

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ