চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এসএসসি ভবনে ম্যারাথন তল্লাশি, নথি- ফাইল- হার্ডডিস্ক বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিনিধি: গত ২ দিন ধরে তল্লাশি চালিয়ে এসএসসি (SSC) দফতর থেকে একাধিক নথি, ফাইল, হার্ডডিস্ক বাজেয়াপ্ত করল সিবিআই। উল্লেখ্য, এই প্রথম এসএসসি ভবন থেকে নথি বাজেয়াপ্ত করল সিবিআই (CBI)। কয়েকদিনের মধ্যেই সমস্ত নথি দেওয়া হবে ইডিকে, সূত্রের খবর এমনটাই। সিল করা রুম থেকেই এই সমস্ত নথি উদ্ধার করা হয়েছে। শনি ও রবিবার জুড়ে চালানো হয় তল্লাশি। উল্লেখ্য সিবিআইয়ের কাছ থেকে তদন্তের নথি চেয়ে চিঠি দিয়েছিল ইডি। 

সূত্রের খবর, প্রায় ৮- ১০ টি হার্ডডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছে। তা পাঠানো হতে পারে ফরেন্সিক পরীক্ষার জন্য। এসএসসি নিয়োগ দূর্নীতিতে আদালতের নির্দেশে তদন্তে নেমেছিল সিবিআই। পরে এই মামলায় হস্তক্ষেপ করে ইডি। সিবিআই তদন্তের যাবতীয় নথি চেয়ে ইডির পক্ষ থেকে চিঠি পাঠানো হয়। ইডির দাবি, বহু কোটি টাকার লেনদেন হয়েছিল। সূত্রের খবর, চাওয়া হয়েছে এফআইআরের ৪ টি কপি এবং সমস্ত নথি। অভিযোগ, চাকরির বিনিময়ে বহু কোটি টাকার লেনদেন করা হয়েছিল। সেই টাকা কোথায় পৌঁছেছে তার সন্ধানে ইডি। 

উল্লেখ্য, গত ২০ মে এসএসসি ভবনে কর্মীদের ঢুকতে আর কোনও বাধা নেই, এমনই ঘোষণা করেন কলকাতা হাইকোর্টের বিচারক। হাইকোর্টের  সিদ্ধান্ত, এসএসসি (SSC) ভবন আচার্য সদন থেকে সিআরপিএফ প্রত্যাহারের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দিয়েছিলেন। গত ২০ মে এসএসসি নিয়োগ মামলার শুনানি ছিল আদালতে। সেখানেই বিচারক এই রায় দেন। এর ফলে স্বাভাবিক হয়েছিল এসএসসি দফতর।

 বিচারক নির্দেশ দিয়েছিলেন, এসএসসি কর্মীদের আর ভবনে প্রবেশে বাধা নেই। সেই সঙ্গে সিআরপিএফ প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন তিনি। তবে সিল করা রুমে মোতায়েন বাহিনী। উল্লেখ্য, এর আগে ১৯ মে এই মামলার শুনানি হয়েছিল। আদালতের নির্দেশে এসএসসি ভবনের ডেটা রুম সহ ৩ টি রুম সিল করা হয়েছিল। তার বাইরে মোতায়েন সিআরপিএফ। সেখানেই তল্লাশি চালায় সিবিআই।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

ফের রাজপথে মমতা, ২৭ এপ্রিল যাদবপুর থেকে ভবানীপুর পর্যন্ত মিছিলে হাঁটবেন

বঙ্গে দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি আধা সেনা, কলকাতায় কত?

ভোটের কাজ করতেই হবে অধ্যাপকদের, জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ