আদিবাসী এলাকায় ১৩ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত ‘দুয়ারে সরকার’ এর বিশেষ ক্যাম্প

প্রতি সপ্তাহে শনিবার সহ চার দিন করে হবে ওই শিবির।

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভা ও বিধানসভা ভোটে আদিবাসীদের ভোটের জেরেই বাজিমাত করেছিল বিজেপি। দু’হাত ভরে পদ্ম শিবিরের প্রার্থীদের ভোট দিয়েছিলেন সমাজের পিছিয়ে পড়া সম্প্রদায়। আগামী পঞ্চায়েত ভোটে (Panchayet Poll) যাতে ওই পিছিয়ে পড়া সম্প্রদায়কে বিজেপির ‘খপ্পর’ থেকে বের করে আনা যায়, তার জন্য বিশেষ উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আদিবাসীদের জন্য নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন। আদিবাসী এলাকায় চলবে ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) এর বিশেষ শিবির (Special Camp)।

বুধবার নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী ১৩ জুন (13 June) থেকে ৩১ জুলাই (31 july) পর্যন্ত আদিবাসী এলাকায় ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) এর বিশেষ শিবিরের আয়োজন করা হবে। প্রতি সপ্তাহে শনিবার সহ চার দিন করে হবে ওই শিবির। আর ওই শিবিরে জোর দেওয়া হবে জমি সংক্রান্ত বিষয়ে। পুরুলিয়া সহ বিভিন্ন জেলায় জমির মিউটেশন করতে গিয়ে আদিবাসীদের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে বলে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে (CM Secretariet)  একাধিক অভিযোগ জমা পড়েছে। সোমবার পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠক থেকে আদিবাসীদের জমি বিক্রির ইস্যুতে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সমস্যাগুলির লাগাম টানতে পদক্ষেপ নিতে বলেছিলেন মুখ্যসচিবকে (Chief Secretary)।

মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরে বুধবার সন্ধেবেলায় ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Chief Secretary Harikrishna Dwibedi)। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় আদিবাসী এলাকায় বিশেষ দুয়ারে সরকার (Duare Sarkar) ক্যাম্প চালানোর। পাশাপাশি, প্রতিটি জেলায় আইএএস (IAS) ও আইপিএস (IPS) পরীক্ষার প্রস্তুতির জন্য কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্তও নেওয়া হয়। সূত্রের খবর, আগামী ৯ জুন ফের বেশ কিছু উপভোক্তার হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card) তুলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়  (CM Mamata Banerjee)।

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব