Loading live market data...
Loading active stocks...
Connecting...

নাম না নিয়েও পরেশের থেকে দূরত্ব বোঝালেন মমতা

‘আমরা আসার আগে উত্তরবঙ্গের দিকে কেউ ফিরে তাকাতো? কারও কোনও নজর ছিল না। ১২ হাজার মানুষকে জমির পাট্টা দেওয়া হচ্ছে।’ বার্তা মমতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনেকেই ভেবেছিলেন বিশেষজনকে নিয়ে বিশেষ কোনও বার্তা দেবেন মুখ্যমন্ত্রী। সেই অনুমান সত্যি করে মুখ্যমন্ত্রী সত্যিই বার্তা দিলেন। তবে কারও নাম না করেই। দলীয়কর্মী থেকে আমজনতার উদ্দেশ্যে সেই বার্তা দিলেন মমতা। খালি কারও নাম না করেই সেই বার্তা দিয়ে তিনি আদতে বিশেষজনের সঙ্গে নিজের দূরত্ব বুঝিয়ে দিলেন। বললেন, ‘স্থানীয় কারও ওপর রাগ করে দলটাকে ভুল বুঝবেন না। কোনও ভুল বোঝাবুঝি থাকলে আমায় দোষ দিন। ভুল করলে আমরা তা সংশোধনও করি। কিন্তু বিজেপিকে বিশ্বাস করবেন না। আমায় গাল দিন, কিন্তু তৃণমূলকে ভুল বুঝবেন না। তৃণমূলকে(TMC) শক্তিশালী করুন। যা পাননি, সেটাও পাবেন।’ মঙ্গলবার আলিপুরদুয়ার(Alipurduyar) শহরের প্যারেড গ্রাউন্ডে তৃণমূল কংগ্রেসের কর্মীসভায় উপচে পড়া ভিড়ের মধ্যে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) একবারের জন্যও পরেশ অধিকারীর(Paresh Adhikari) নাম নেননি। কিন্তু পরেশের সঙ্গে যে দল এখন দূরত্ব রেখে চলবে সেটা বুঝিয়ে দিলেন।

এদিন উত্তরবঙ্গের(North Bengal) উন্নয়ন নিয়ে একাধিক বার্তা দেন মমতা। বলেন, ‘তৃণমূল আসার আগে উত্তরবঙ্গের দিকে কারও নজর ছিল না। আমরা আসার আগে উত্তরবঙ্গের দিকে কেউ ফিরে তাকাতো? অনেকে এখানে হলংয়ের বন দেখতে আসতো। বরলা মাছ খেয়ে চলে যেত। কারও কোনও নজর ছিল না। আমরা মাত্র ১০ বছরের মধ্যে আমি এখানে একটি সেক্রেটারিয়েট করে দিয়েছি। উত্তরবঙ্গের লোকদের এখন আর প্রশাসনিক কাজের জন্য দক্ষিণে যেতে হয় না। আপনাদের জন্য উত্তরকন্যা করে দেওয়া হয়েছে। এখন উত্তরবঙ্গের মানুষকে দক্ষিণবঙ্গে যেতে হয় না। জলপাইগুড়িতে নতুন সাফারি করে দিয়েছি, কালিম্পংকে নতুন জেলা করে দিয়েছি, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্য়ালয় করে দিয়েছি। রায়গঞ্জ, বালুরঘাটেও বিশ্ববিদ্যালয় করে দিয়েছি। হিন্দি কলেজ করেছি। মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল করে দিয়েছি। উত্কর্ষ বাংলায় ২৭ হাজার ছেলেমেয়েকে ট্রেনিং দেওয়া হয়েছে। ২২ হাজার মেয়েকে কাজ দেওয়া হয়েছে। খুব শীঘ্রই এখানে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে যাবে। ১২ হাজার মানুষকে জমির পাট্টা দেওয়া হচ্ছে। ৬০টি সড়ক প্রকল্প হয়েছে উত্তরবঙ্গে। ফালাকাটায় শিল্প তালুক হবে। মা বোনদের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার দেখতে চাই। ৮টি কর্মতীর্থ হয়েছে। আমরা ভাঙি না আমরা গড়ি। বিরোধীদের কথায় ভুল বুঝবেন না। তৃণমূলকর্মীদের বলব ঘর থেকে বার হোন, কাজ করুন, মেয়েদের সঙ্গে নিন।’

মুখ্যমন্ত্রী এদিন আলিপুরদুয়ার জেলার মানুষদের পাট্টা প্রদান নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দেন। বলেন, ‘আলিপুরদুয়ারে প্রায় ১২ হাজার পাট্টা দেওয়া হচ্ছে। যাঁরা দীর্ঘদিন ছিলেন অথচ পাট্টা পাননি, তাঁরাও পাট্টা পাবেন। উদ্বাস্তু কলোনির লোকেরা যাঁরা রয়েছেন তাঁদের আমরা উচ্ছেদ করব না। তাঁরাও ধীরে ধীরে পাট্টা পেয়ে যাবেন।’ আর এই পাট্টা প্রদান প্রসঙ্গেই তিনি রেল ও বিজেপিকে একযোগে আক্রমণ শানিয়েছেন। বলেছেন, ‘যারা উদ্বাস্তু কলোনি করে বসে রয়েছেন তারা ধৈর্য ধরুন। সবাই জমির পাট্টা পেয়ে যাবে। চিন্তার কোনও কারণ নেই। কিন্তু আর একটা জিনিস আমি লক্ষ্য করছি। বিজেপি আলিপুরদুয়ার,কোচবিহার জিতে কী করেছে? যত লোক রেলের পাশে বসে রয়েছে তাদের সব উচ্ছেদ করছে। আসানসোল, শিলিগুড়িতে যারা বসে রয়েছে তাদের উচ্ছেদ করছে। যেখানেই দেখবেন রেল উচ্ছেদ করছে কোমর বেঁধে দাঁড়াবেন। কোনও উচ্ছেদ করতে দেবেন না। কারণ উচ্ছেদ করার অধিকার ওদের নেই।’

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

রাজ্যে গোলমালকারীদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা

প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর! পিছিয়ে গেল ‘স্পিরিট’-এর মুক্তি

শুটিংয়ের ফাঁকেই হাসপাতালে অক্ষয় কুমার, চোখে অপারেশন হল নায়কের

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে কার্তিক মহারাজের নাম প্রস্তাব করলেন সাধু সন্ন্যাসীদের একাংশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত

দেবকে দেখে ‘চোর চোর’ শ্লোগান, ভাইরাল ভিডিও দেখে ‘থ’ নেটমহল, রাজনীতি ছাড়ার অনুরোধ

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

মোদিকে অনুসরণ তারেকের, কনভয় থামিয়ে অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ছাড়লেন প্রধানমন্ত্রী

ধোনি কি বিদায়ী ম্যাচের অপেক্ষায়? আইপিএলে মাহির ফেরা নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য অশ্বিনের

‘DM আঙ্কেল, আমাদের রাস্তাটা বানিয়ে দিন’, খুদের আর্জিতে নড়েচড়ে বসল প্রশাসন