সিবিআই চেয়ে আনিস-মৃত্যু মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত

ছাত্র নেতা আনিস খান মৃত্যু মামলার শুনানি শেষ হল কলকাতা হাইকোর্টে। শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছে কলকাতা হাইকোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছাত্র নেতা আনিস খান মৃত্যু মামলার শুনানি শেষ হল কলকাতা হাইকোর্টে। আনিস খুনের মামলায় সিবিআই তদন্ত চেয়ে আদালতে মামলা করেছিলেন আনিস খানের বাবা সালেম খান। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে সেই মামলার শুনানি শেষ হল। তবে শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছে কলকাতা হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি আনিস খানের মৃত্যুতে পুলিশের ভূমিকা নিয়ে বেশকিছু প্রশ্ন তোলেন। রাজ্য সরকারকে আদালত প্রশ্ন করে, একটি মামলায় শুধু পুলিশের বিরুদ্ধেই অভিযোগ। এর পরও কি পুলিশের তদন্তের উপর রাজ্যের মানুষের আস্থা থাকবে? এদিন আদালতে রাজ্য সরকারের তরফে জানানো হয়, পুলিশের তদন্তে বিশ্বাস না রাখার কোনও কারণ নেই। সত্য উদঘাটনের সব চেষ্টা রাজ্য করছে, সিট গঠন করা হয়েছে। এদিন আদালত আরও জানায়, যে পদ্ধতিতে পুলিশ ১৮ ফেব্রুয়ারি আনিসের বাড়িতে অভিযান চালায়, তা ভুল ছিল। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় আদালতের সেই অভিযোগ মেনে নেন। আদালত বলে, এখন বিচার্য বিষয় হল, রাজ্য পুলিশ তদন্ত করবে নাকি অন্য কোনও সংস্থাকে তদন্তের দায়িত্ব দেওয়া হবে। এজি বলেন, প্রাথমিক তদন্তের কাজ শেষ। এই অবস্থায় অন্য সংস্থাকে দায়িত্ব দেওয়া যায় না। তাঁর আরও দাবি, যে দুই পুলিশকর্মী আনিসের বাড়ি গিয়েছিলেন, তাঁরা তাঁকে চিনতেন না। কাজেই তাঁকে মেরে ফেলার উদ্দেশ্য তাঁদের ছিল না। তিনি জানান, পুলিশ যে অভিযুক্ত, তা রাজ্য সরকার মেনে নিয়েছে। আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিতেই পারে। কিন্তু কেন দেবে, সেটা ভেবে দেখা উচিত।

এদিন আনিস খানের বাবা সালেম খানের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে বলেন, আদালত পুলিশকে বিশ্বাস করেছিল। কিন্তু পুলিশ সেই বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। কার নির্দেশে অভিযান হয়, তাঁর নাম পুলিশের রিপোর্টে উল্লেখ নেই। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, আনিসের বাবা এবং মায়ের দেওয়া গোপন জবানবন্দি বুধবার রাজ্য সরকারকে আদালতে পেশ করতে হবে। তারপর আদালত চূড়ান্ত রায় দেবে। বুধবারই কলকাতা হাইকোর্ট জানিয়ে দেবে, রায়দান কবে।

ভাড়ার চুক্তি শেষ,মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় বাড়ির মালিক পুলিশের দ্বারস্থ হচ্ছেন

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

বর্ষাকে স্বাগত জানাতে চুঁচুড়ায় অভিনব ‘পান্তা উৎসব’, মেনু শুনলে জিভে জল আসবে

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা

অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় মেসি-কাণ্ডে জেরা করতে চেয়ে নোটিস টাঙিয়ে দিল পুলিশ

শরীর সুস্থ ও ফিট রাখতে সাইকেল চালান, পরামর্শ ক্রীড়ামন্ত্রী নিশীথের