মমতার আশীর্বাদে বাজবে বিয়ের সানাই, দাম্পত্য জীবন শুরু করবেন ৫০৬ যুগল

দুপুর ১২ টায় এই গণ বিবাহের অনুষ্ঠানে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী। ৫০৬ যুবক- যুবতীর বিয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আলিপুরে আয়োজিত হয়েছে গণবিবাহের। ৫০৬ যুগল, যুবক- যুবতী শুরু করবেন দাম্পত্য জীবন। রাজ্যের  মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (MAMATA BANERJEE) আশীর্বাদ নিয়েই পথ চলা শুরু করবে নব দম্পতি। গণ বিবাহের (MARRIAGE) এই অভিনব উদ্যোগ নিয়েছে পুলিশ। জানা গিয়েছে, পুলিশের পক্ষ থেকেই সাজিয়ে দেওয়া হবে দম্পতিদের সংসার। বিয়ের অনুষ্ঠান শুরু হবে দুপুর ১২ টা থেকে।

দুপুর ১২ টায় এই গণ বিবাহের অনুষ্ঠানে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী।জুগল,জোড়া যুবক- যুবতীর বিয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। এত বড় আয়োজনের গণবিবাহের অনুষ্ঠানের উদ্যোক্তা পুলিশ (POLICE)। উত্তরের ৩ জেলার পুলিশের পরিকল্পনাতেই এই আয়োজন। বিয়ে দেওয়ার জন্য তৈরি করা হয়েছে ৩ টি বিশাল মাপের তাঁবু। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী উপস্থিত হলেই শুরু হবে সানাই বাজানো। তাঁর হাত ধরেই হবে গণ বিবাহের শুভ সূচনা। প্রতি দম্পতিকে পুলিশদের পক্ষ থেকে দেওয়া হবে ২৫ হাজার টাকা। শুধু তাই নয়, সংসারের জন্য যাবতীয় প্রয়োজনীয় জিনিসও তুলে দেওয়া হবে নবদম্পতিদের হাতে।

সূত্রের খবর, গণ বিবাহের অনুষ্ঠান থেকে হেলিকপ্টারে করে বাগডোগরার অনুষ্ঠানে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। এরপর বিকেলে বিমানে করে রওনা দেবেন কলকাতার উদ্দেশ্যে। উল্লেখ্য, ৩ দিনের সফরে উত্তরবঙ্গে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সোমবার উত্তরবঙ্গে গিয়েছিলেন তিনি। ফিরছেন বুধবার।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে আসার আগেই কেএলও নেতা জীবন সিংহ হুমকি দিয়েছিল। থেকে থেকেই বিজেপির(BJP) সাংসদ ও বিধায়কেরা বাংলাকে ভাগ করার দাবি তোলেন। সেই সব কিছু নিয়েই গত মঙ্গলবার কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়েছেন, ‘আমাকে কিছু নেতা হুমকি দিচ্ছেন। ওরা নাকি বাংলা ভাগ করে দেবেন। উত্তরবঙ্গ ভাগ নিয়ে হুমকি দিচ্ছে, কিন্তু ওরা জানে না আমি বন্দুক ভোঁতা করে দেব। রক্ত দিতে রাজি আছি, বাংলা ভাগ করতে দেব না। ভোট এলেই বিজেপি ভাগাভাগির কথা বলে। কিন্তু বাংলা ভাগ করতে দেব না। কোনওমতেই বাংলা ভাগ হতে দেব না। উত্তরবঙ্গ ভাগ নিয়ে হুমকি দিচ্ছে। কিন্তু জেনে রাখুন আমি কোনওমতেই বাংলাকে ভাগ করতে দেব না।’ তিনি ‘পাহাড় হাসছে’ দেখতে চান সবদিন।

 

 

 

 

আলিপুর আদালতে ডিমের হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে চড়লেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

এক মুঠো ভাত বেশি চাওয়ায় জুটল চড়! মিড-ডে মিল খেতে গিয়ে আহত পঞ্চম শ্রেণির পড়ুয়া

পণের দাবিতে মারধর চিকিৎসক স্বামীর, বিয়ের দেড় মাসের মধ্যে মৃত্যু তরণীর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

পর্যটকদের জন্য সুখবর, শীঘ্রই খুলতে চলেছে হলং বাংলো!

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন