বুধবার মস্কোতে তালিবানদের মুখোমুখি ভারত

আগামী ২০ অক্টোবর রাশিয়ার এই বৈঠকের দিকেই নজর রয়েছে গোটা বিশ্বের। কারণ ভারতের সঙ্গে আফগান সরকারের সম্পর্ক ভালো ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে তালিবানদের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসছে ভারত সরকার। কিছুদিন আগেই জানা যায় আগামী ২০ অক্টোবর রাশিয়ার মস্কোতে একটি বিশেষ বৈঠক ডেকেছিলেন সেদেশের রাষ্ট্রপতি ব্লাদিমির পুতিন। সেই বৈঠকে মূল অতিথি হিসেবে থাকার কথা রয়েছে তালিবানদের। মূলত আফগানিস্তানের ক্রাইসিস ও তালিবানদের সরকারের স্বীকৃতি ও গতি-প্রকৃতি নিয়ে বিশেষ আলোচনা করার কথা রয়েছে রাশিয়ার তরফে। সেই বৈঠকে উপস্থিত থাকার জন্য আজই আমন্ত্রণ জানানো হয়েছে ভারতকে। আর সেই ডাকা সাড়া দিয়ে তালিবানদের সঙ্গে আন্তর্জাতিক স্তরে প্রথমবার বৈঠকে বসছে ভারত বলাই যায়।

এই বিষয়ে বিদেশমন্ত্রকের প্রতিনিধি অরিন্দম বাগচির তরফে জানানো হয়েছে, ‘আমাদের আগামী ২০ তারিখ আমন্ত্রণ জানানো হয়েছে মস্কো মিটে। আমরা সেই বৈঠকে হাজির থাকব।’ সূত্রের খবর, বিদেশমন্ত্রকের যুগ্মসচিব পর্যায়ের আধিকারিকদের পাঠানো হবে এই আলোচনায়। কারণ তালিবানদের চেপে ধরার এর থেকে বড় সুযোগ আর থাকবে না ভারতের কাছে। দীর্ঘ দু’মাস আগে আফগানিস্তানে ক্ষমতা দখল করেছে তালিবানরা। সেই সময় তালিবানদের সঙ্গে সমঝোতা করে সমস্ত ভারতীয়দের এমনকি কিছু আফগানদের ভারত এদেশে নিয়ে আসে। এর আগেও তালিবানের সঙ্গে আফগানিস্তান সংক্রান্ত বৈঠক ডেকেছিল রাশিয়া। তবে সেই বৈঠকে পাকিস্তান, আমেরিকা উপস্থিত থাকলেও ভারতের কোনও প্রতিনিধি ছিলেন না। ওই ঘটনায় ভারতের সঙ্গে রাশিয়ার কূটনৈতিক সম্পর্ক নিয়ে প্রশ্নও উঠেছিল।

আগামী ২০ অক্টোবর রাশিয়ার এই বৈঠকের দিকেই নজর রয়েছে গোটা বিশ্বের। কারণ ভারতের সঙ্গে আফগান সরকারের সম্পর্ক ভালো ছিল। কিন্তু এখন সেটা তালিবানদের হাতে। ভারতে মাথাব্যাথা রয়েছে উপত্যকায় পাক মদতপুষ্ট জঙ্গিদের বাড়বাড়ন্ত। সেই কাজে তালিবানদের ইন্ধন যাতে না জোগায় সেই বিষয়ে বারবার সাবধান বাণী শুনিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

ঘর বাঁধার স্বপ্ন অধরাই রইল, কলকাতার অনামিকা আর লখনউয়ের নীলেশের প্রাণ কাড়ল আগুন

জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

ব্যারাকপুরে বুলডোজার অভিযানে প্রশাসন, ভাঙা হল তৃণমূলের দলীয় কার্যালয়