চা শ্রমিকদের মজুরির ১৫ শতাংশ অন্তর্বর্তীকালীন বৃদ্ধি ঘোষণা শ্রম দফতরের

মুখ্যমন্ত্রী আগেই নির্দেশ দিয়েছিলেন। এবার চা শ্রমিকদের মজুরির ১৫ শতাংশ অন্তর্বর্তীকালীন বৃদ্ধির কথা ঘোষণা করল রাজ্য শ্রম দফতর।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গিয়ে আগেই নির্দেশ দিয়েছিলেন চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির। এবার চা শ্রমিকদের মজুরির ১৫ শতাংশ অন্তর্বর্তীকালীন বৃদ্ধির কথা ঘোষণা করল রাজ্য শ্রম দফতর।

মুখ্যুমন্ত্রীর নির্দেশের পর চা বাগানের শ্রমিকদের এই মজুরি বৃদ্ধিতে কিছুটা খুশি শ্রমিকরা। সম্প্রতি কালচিনীর সুভাষিণী চা বাগানের একটি অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্তর্বর্তীকালীন ভিত্তিতে ১৫ শতাংশ হারে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির কথা জানান। বর্তমানে শ্রমিকরা পাচ্ছেন ২০২ টাকা। সেই হিসেবে মজুরি বেড়ে দাঁড়াবে ২৩২ টাকায়। উল্লেখ্য এর আগে বহুবার চা বাগানের শ্রমিকরা মজুরি বাড়ানোর দাবি-সহ অন্যান্য দাবিতে আন্দোলনে নেমেছেন। সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গিয়ে তাদের শ্রমকে গুরুত্ব দিয়ে মজুরি বাড়ানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, চা বাগানের শ্রমিকদের ১০ বছর আগে ৬৭ টাকা মজুরি ছিল। এখন আমরা তা বাড়িয়ে ২০২ টাকা করে দিয়েছি। চা-শ্রমিকদের মজুরি আরও বাড়বে বলে  জানান তিনি। পাশাপাশি সব চা-বাগানে সরকারের তরফে চা-সুন্দরী ঘর বানিয়ে দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী।  চা বাগানে আরও বেশি হোম ট্যুরিজম বানানো হবে বলে ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফলে পাহাড়ে পর্যটক এসে সেখানে থাকলে তার বিনিময়ে চা শ্রমিকদের রোজগার হবে।

উল্লেখ্য উত্তরবঙ্গের চা ক্ষেত্রে প্রায় তিন লক্ষ শ্রমিক কাজ করেন। যাদের মূল দাবি ন্যূনতম মজুরি নির্ধারণ করা। রাজ্য সরকারের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি নিয়ে ২০১৫ সাল থেকে চা ক্ষেত্রের বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করছেন। অবশেষে রাজ্য শ্রম দফতর অন্তর্বর্তীকালীন ১৫ শতাংশ মজুরি বৃদ্ধির কথা ঘোষণা করল।

গায়ের জোরে অন্যের বাড়ি দখল করে বসবাস! গায়ক শিলাজিতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দরিদ্র বৃদ্ধা মহিলার সরকারি ভাতার টাকা ঢুকছে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘরে ত্রাণের পাহাড়, উদ্ধার কম্বল ও শাড়ি

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

মধ্যমগ্রামে FCI গুদাম থেকে বাংলাদেশে পাচার হচ্ছিল গাম, কড়া পদক্ষেপ নিলেন খাদ্যমন্ত্রী

ব্রাজিলের জার্সি পরে দানবাক্স চুরি করতে গিয়ে পাকড়াও তরুণ, তার পর যা ঘটল…

প্যালেস্তানিয় বন্দিদের ছিঁড়ে খেতে হিংস্র কুকুর লেলিয়ে দিল ইজরায়েলি সেনা

কর্মীদের রোষ থেকে বাঁচতে মমতার বিরুদ্ধে বিদ্রোহ নিয়ে নয়া সাফাই ‘দলবদলু’ আবু তাহেরের

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

প্রাক্তন তৃণমূল বিধায়কের কলেজে ত্রাণ সামগ্রী উদ্ধার, সিল করল পুলিশ

‘বেঁচে আছি, কিন্তু…’, আমেদাবাদ বিমান দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি আজও তাড়া করে রমেশকে

শাকিরার রেকর্ড ভেঙে কানাডা মাতাতে প্রস্তুত বলিউড সুন্দরী নোরা