নিজের শিশুকন্যাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে

ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে । ইতিমধ্যেই অভিযুক্ত ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তদন্তকারীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজের কন্যা সন্তানকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল খোদ মায়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের (Balurghat) কুমারগঞ্জ এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্ত ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তদন্তকারীরা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার অন্তর্গত দিওর গ্রাম পঞ্চায়েতের গ্রামীন হাসপাতাল সংলগ্ন এলাকার বাসিন্দা বর্ণা শীল। তাঁর স্বামীর নাম অসিত শীল। তাদের সাত মাস বয়সী শিশুকন্যা ছিল। অভিযোগ, ওই শিশুকে শ্বাসরোধ করে খুন করেছে তার মা। এমন খবর ছড়িয়ে পড়তে শোরগোল, পড়ে যায় এলাকায়। ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ ওই শিশুর মাকে গ্রেফতার করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কেন ওই মহিলা নিজের মেয়েকে খুন করল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার আদালতে তোলার সময় কন্যাকে খুনের কথা স্বীকার করে নিয়েছে বর্ণা। মায়ের হতে শিশুর খুন হওয়ার অভিযোগে বিস্মিত হয়ে যান স্থানীয়রা। সাত মাসের শিশুর মৃত্যুতে পরিবারের নেমে এসেছে শোকের ছায়া।

এই ঘটনা নিয়ে স্থানীয় বাসিন্দা তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মফিজুদ্দিন মিঁয়া বলেন, ‘ওই মহিলা মানসিক ভারসাম্যহীন। তার চিকিৎসা চলছিল। এর আগে সে একবার শিশুটিকে মেরে ফেলার চেষ্টা করেছিল। সেবার সকলের চোখে পড়ায় শিশুটি রক্ষা পায়। এবার পরিবারের লোকের সেই সময় বাড়িতে ছিল না। ফলে এই ভয়ংকর ঘটনা ঘটে গিয়েছে।’

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার