প্রকাশিত হল রাজ্য জয়েন্টের ফল, তালিকায় প্রথম হিমাংশু শেখর

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। পরীক্ষার ৪৮ দিনের মাথায় ফল প্রকাশ হল। ৮০ হাজার ১৩২ জন সফল হয়েছেন জয়েন্ট পরীক্ষায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। পরীক্ষার ৪৮ দিনের মাথায় ফল প্রকাশ হল। গত বারের তুলনায় এ বছর পরীক্ষার্থীর ২০ শতাংশ বেশি পরীক্ষার্থী ছিল। ২০২২ সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ৮০ হাজার ১৩২ জন পড়ুয়া সফল হয়েছে। মোট ৮১ হাজার ৩৯৩ জন পরীক্ষার্থী জয়েন্ট পরীক্ষায় বসেছিল। এ বছর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ৩০ এপ্রিল। এদিন বিকেল ৪টে থেকে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইট থেকে র‍্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবে পড়ুয়ারা। আগস্ট মাসে শুরু হবে কাউন্সেলিং।

শুক্রবার রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের (WBJEE) চেয়ারম্যান মলয়েন্দু সাহা সাংবাদিক সম্মেলন করে জানান, ২০২২ সালের রাজ্য জয়েন্ট পরীক্ষায় প্রথম হয়েছে হিমাংশু শেখর। তালিকায় দ্বিতীয় হয়েছে যে পড়ুয়া তার নামও হিমাংশু শেখর। প্রথম হওয়া হিমাংশু ব্যারাকপুর সেন্ট্রাল মডেল স্কুলের (সিবিএসই) ছাত্র। দ্বিতীয় হয়েছে যে হিমাংশু শেখর সে শিলিগুড়ির নির্মাণ বিদ্যা জ্যোতি স্কুলের (সিবিএসই) পড়ুয়া। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ফিউচার ফাউন্ডেশন স্কুলের সপ্তর্ষি মুখোপাধ্যায়। চতুর্থ হয়েছে সাউথ পয়েন্টের জাহ্নবী শ। পঞ্চম স্থান দখল করেছে কোচবিহারের জেনকিনস স্কুলের কৌস্তভ চৌধুরী। ষষ্ঠ হয়েছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাই স্কুলের ছাত্র সৌম্যপ্রভ দে। রাজ্য জয়েন্টে সপ্তম হয়েছে জামশেদপুরের ডিবিএমএস কদমা হাই স্কুলের পড়ুয়া দেবরাজ কর্মকার। অষ্টম হয়েছে সাউথ পয়েন্ট স্কুলের অগ্নিদ্ধ্র দে। তালিকায় নবম স্থান দখল করেছে ক্যালকাটা বয়েজ হাই স্কুলের অয়ন অধিকারী। দশম হয়েছে ব্যারাকপুরের সেন্ট্রাল মডেল স্কুলের ছাত্র শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। 

এদিন সাংবাদিক সম্মেলনে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান জানান, এ বারের প্রথম দশের তালিকায় ৬ জন সিবিএসই বোর্ড থেকে, ২ জন আইএসসি বোর্ড থেকে এবং দু’জন উচ্চ মাধ্যমিক বোর্ড থেকে রয়েছে। বোর্ডের চেয়ারম্যান এদিন জানান, সমস্ত উত্তরপত্র খতিয়ে দেখতে একটু বেশি সময় লেগেছে তাঁদের। যে কারণে নির্ধারিত সময়ের থেকে সাত থেকে আটদিন পরে ফল প্রকাশ করতে হয়েছে। এ বছর সবচেয়ে ভাল ফল করেছে উত্তর ২৪ পরগনা, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং হুগলি- এই পাঁচ জেলা। 

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ