রোহিত-অর্জুনের প্রশংসায় পঞ্চমুখ আসামের মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sharma) বলিউড অভিনেতা অর্জুন কাপুর এবং চলচ্চিত্র নির্মাতা রোহিত শেট্টিকে ধন্যবাদ জানালেন। কারণ কিছুদিন আগেই অসমের ভয়ঙ্কর বন্যা পরিস্থিতিতে, রাজ্যের বন্যা-দুর্গত মানুষদের জন্যে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে অভিনেতা-পরিচালক ৫ লক্ষ অনুদান দিয়েছেন। তাই এদিন, অর্জুন এবং রোহিতের প্রশংসা করে, মুখ্যমন্ত্রী তাঁদেরকে টুইটারে ধন্যবাদ জানিয়েছেন। টুইটে তিনি বলেছেন, “বলিউড অভিনেতা শ্রী অর্জুন কাপুর এবং পরিচালক শ্রী রোহিত শেট্টি আসামের বন্যা-দুর্গত মানুষের জন্যে, সিএম ত্রাণ তহবিলে ৫ লক্ষ টাকা অনুদান দিয়ে যে ভাবে মানুষের পাশে দাঁড়ালেন, তাতে আমি ধন্য। আমি তাঁদের এহেন উদারতার কাজ এবং উদ্বেগকে ধন্যবাদ জানাই।”

মে মাসে রাজ্যের বেশ কয়েকটি জেলায় ব্যাপক বন্যা এবং ভূমিধসের পরে, আসাম আবারও অবিরাম বৃষ্টিতে আক্রান্ত৷ আর এই বন্যার কারণেই আসামে গত ২৪ ঘন্টায় চারজনের মৃত্যু হয়েছে, যা রাজ্যের ২৫ টি জেলার প্রায় ১১ লক্ষ মানুষকে প্রভাবিত করেছে। মানস, পাগলাদিয়া, পুথিমারি, কপিলি, গৌরাঙ্গ এবং ব্রহ্মপুত্র নদীর বাঁধ ভেঙে, নদীর জল ব্যাপকভাবে আসামের অনেক জায়গায় প্রবাহিত হচ্ছে, যার ফলে বিপদের মুখে পড়েছেন অসংখ্য বাসিন্দারা। চলতি বছর আসামে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬-এর কাছাকাছি। বন্যার বর্তমান তরঙ্গ প্রায় ১৭০২টি গ্রামকে প্রভাবিত করেছে।. সেই কারণে ৬৮০০০-এরও বেশি মানুষ ১৫০ টিরও বেশি ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

উল্লেখ্য, অর্জুন তাঁর আসন্ন চলচ্চিত্র ‘দ্য লেডিকিলারের’ শুটিং সদ্য শেষ করেছেন। এই ছবিতে তিনি অভিনেত্রী ভূমি পেডনেকারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। এছাড়া ‘এক ভিলেন রিটার্নস 2’ এও দেখা যাবে অর্জুনকে।অন্যদিকে, চলচ্চিত্র নির্মাতা রোহিত শেট্টি বর্তমানে ‘খতরন কে খিলাড়ি’ সিজন ১২ হোস্ট করছেন। এছাড়াও তাঁর পরিচালিত অ্যামাজন প্রাইম ওয়েব-সিরিজ ইন্ডিয়ান পুলিশ ফোর্স খুব শীঘ্রই মুক্তি পাবে। এতে অভিনয় করছেন, সিদ্ধার্থ মালহোত্রা, শিল্পা শেট্টি, বিবেক ওবেরয় এবং ইশা তলওয়ার। এছাড়াও কিছুদিন আগেই রোহিত শেট্টি ‘সিংহাম 3’ এর ঘোষণা করেছেন, যার শ্যুটিং শুরু হবে ২০২৩ সালের এপ্রিল থেকে।

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

আরসিবির দুরন্ত বোলিংয়ে কুপোকাত গুজরাত, বিরাটদের ১৫৬ রানের টার্গেট দিলেন শুভমনরা

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পূরণের শিবিরে হাজির প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা

ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা ‘পরিণীতা’-খ্যাত অভিনেত্রীর, এখন কেমন আছেন মৌলি?

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

অতীত থেকে শিক্ষা, আইপিএল ফাইনালের আগেই বিশেষ সতর্কতা জারি করল বেঙ্গালুরু পুলিশ

বড় ধাক্কা মমতার, গরহাজির ৬০ বিধায়ক, বাতিল বৈঠক