চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলাদেশজুড়ে অবাধে চলছে মন্দির ভাঙচুর, মৃতদেহ নিয়ে বিক্ষোভ হিন্দুদের

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: প্রশাসনের নিস্ক্রিয়তার ফলে দেশজুড়ে অবাধেই চলছে মন্দির ভাঙচুর। কুমিল্লা থেকে চাঁদপুর, নোয়াখালী থেকে চট্টগ্রাম- একের পর এক জায়গায় মন্দিরে হামলার পাশাপাশি সমানতালে চলছে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর। ইতিমধ্যেই নোয়াখালীর চৌমুহনীর ইসকন মন্দিরের দুই সদস্য খুন হয়েছেন মৌলবাদীদের হাতে। আর দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় এবার পথে নামলেন হিন্দু ধর্মাবলম্বীরা। মন্দির ও বাড়িঘরে হামলার প্রতিবাদে প্রশাসনের জারি করা ১৪৪ ধারা ভেঙে শনিবার ইসকনের এক সদস্যের মৃতদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন তাঁরা।

গত বুধবার থেকেই বাংলাদেশজুড়ে মন্দির ও পুজোমণ্ডপ ভাঙচুর শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতই হুঙ্কার ছাড়ুন না কেন, দোষীদের ছাড়া হবে না, তার কোনও প্রভাবই লক্ষ্য করা যাচ্ছে না। শুক্রবার রাতেই নোয়াখালীর বাণিজ্যিক শহর চৌমুহনীর ইসকন মন্দিরে হামলা চালায় একদল দুষ্কৃতী। তাণ্ডব থেকে রেহাই পায়নি ইসকন প্রতিষ্ঠাতার মূর্তিও। শনিবার সকাল ৭টার দিকে ইসকন মন্দিরের পুকুর থেকে প্রান্ত চন্দ্র দাস নামে এক সদস্যের লাশ উদ্ধার করা হয়। আর ওই লাশ উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়ায়। প্রান্ত দাসের মৃতদেহ নিয়ে মিছিল বের করেন হিন্দু ধর্মাবলম্বীরা। ১৪৪ ধারা অমান্য করে মিছিল করায় পুলিশ মিছিলকারীদের উপরে লাঠিচার্জ করে।

হিন্দু- বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট নোয়াখালীর সভাপতি রনি চৌধুরী ইমন হুমকি দিয়েছেন, ‘হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির ও বাড়িঘরে হামলার সুষ্ঠ বিচার না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে’।

Published by:

Share Link:

More Releted News:

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ