পুলিশের জালে ভুয়ো চিকিৎসক, এবার নরেন্দ্রপুরে

পুলিশ সূত্রে খবর, অশোক মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। তিনি লস্করপুর এলাকায় বাড়ি ভাড়া নিয়ে খুলেছিলেন চেম্বার। চেম্বারের নাম, লাইফ ক্লিনিক।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও প্রকাশ্যে এল ভুয়ো চিকিৎসকের (FAKE DOCTOR) খবর। পুলিশি তৎপরতায় ধরা পড়লেন সেই ভুয়ো ডাক্তার। দক্ষিণ চব্বিশ পরগণার নরেন্দ্রপুর থানার ঘটনা। জানা গিয়েছে, অন্য চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর নকল করে চিকিৎসা করতেন তিনি। ধরা পড়লেন তাঁর মদের নেশার জন্যই! বর্তমানে অভিযুক্ত জেলে। এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

সকাল সকাল মদ্যপ অবস্থায় চেম্বারে বসেছিলেন অশোক মণ্ডল। রোগী দেখতে দেখতে শুরু করেন অশ্রাব্য গালিগালাজ। অশ্লীল মন্তব্য থেকে রেহাই পাননি রোগী এবং তাঁদের পরিবার। তা নিয়ে শুরু হয় বচসা। অবস্থার অবনতি হলে খবর দেওয়া হয় স্থানীয় থানায়। ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ (POLICE)। জানা যায়, অন্য চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর নকল করে চেম্বার খুলেছিলেন এই ভুয়ো চিকিৎসক। তাঁর বিরুদ্ধে রয়েছে ডেথ সার্টিফিকেট দেওয়ার অভিযোগও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অশোক মণ্ডলকে গ্রেফতার (ARREST) করা হয়েছে। তিনি লস্করপুর এলাকায় বাড়ি ভাড়া নিয়ে খুলেছিলেন চেম্বার। চেম্বারের নাম, লাইফ ক্লিনিক। আরও জানা গিয়েছে, তিনি যেই চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর নকল করেছিলেন তাঁর চেম্বার আলিপুরদুয়ারে। ওই সত্যিকারের চিকিৎসকের নাম মোহিত কুমার সাঁতরা। তাঁকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।

এই প্রসঙ্গে রাজপুর- সোনারপুর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত দাস বলেন, তিনি সকালে চেম্বারের পাশ দিয়ে যাওয়ার সময় শুনতে পেয়েছিলেন রোগী ও তাঁদের পরিবারকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন অশোক। গলা শুনে বুঝতে পারেন অশোক নেশাগ্রস্থ। এরপরেই পুলিশে খবর দেন তিনি। জানা যায়, অশোক ভুয়ো চিকিৎসক।

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪