ওড়িশায় মাওবাদী হামলায় শহিদ তিন CRPF জওয়ান

ইতিমধ্যেই জঙ্গল ঘিরে বিশেষ অভিযান শুরু করেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ভুবনেশ্বর: ফের মাওবাদী হামলায়  (Maoist Attack) শহিদ হলেন আধা সামরিক বাহিনী সিআরপিএফের (CRPF) তিন জওয়ান। মঙ্গলবার বিকেলে ছত্তিশগড় (Chattisgarh) সীমান্ত লাগোয়া ওড়িশার নুয়াপাড়ায় (Nuapada) রুটিন টহলদারির সময়ে আচমকাই সিআরপিএফ (CRPF) জওয়ানদের উপরে হামলা চালায় মাওবাদীরা (Maoist)। নির্বিচারে গুলি চালাতে শুরু করে। মাওবাদীদের গুলিতে ঘটনাস্থলেই তিন জওয়ান শহিদ হন। বাকি সিআরপিএফ জওয়ানরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে জঙ্গলে পালিয়ে যায় ঘাতক মাওবাদীরা। ইতিমধ্যেই জঙ্গল ঘিরে বিশেষ অভিযান শুরু করেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, ওড়িশা-ছত্তিশগড় সীমান্তের নুয়াপাড়ার বাঁশদোনি এলাকায় রাস্তা নির্মাণের কাজে জড়িত শ্রমিকদের পাহারার কাজে নিয়োজিত ছিল সিআরপিএফের ১৯ ব্যাটেলিয়ন। এদিন বিকেল তিনটে নাগাদ রুটিন টহলদারি চালাতে এক সময়ে জঙ্গলের কাছাকাছি চলে যান তাঁরা। আর তখনই জঙ্গলের ভিতর থেকে সিআরপিএফ জওয়ানদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে মাওবাদীরা। অতর্কিত হামলায় প্রথমে খানিকটা হতচকিত হয়ে পড়েন সিআরপিএফ জওয়ানরা। পরে সম্বি‍ৎ ফিরে পেয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন।

কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়েছে। মাওবাদীদের গুলিতে মৃত্যুর কোলে লুটিয়ে পড়েন সাব ইন্সপেক্টর শিশুপাল সিংহ (Shishupal Singh), অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর শিবলাল (Shivlal) ও কনস্টেবল ধর্মেন্দ্র কুমার সিংহ (Dharmendra Kumar Singh)। এদের মধ্যে শিশুপালের বাড়ি উত্তরপ্রদেশের আলিগড়। এএসআই শিবলাল ছত্তিশগড়ের মহেন্দ্রগড় এবং কনস্টেবল ধর্মেন্দ্রকুমার সিং বিহারের রোহতাসের বাসিন্দা। এদিন মাওবাদীদের হামলার ঘটনা ঘটেছে সেই এলাকা যথেষ্টই দুর্গম হওয়ায় পুলিশকে পৌঁছতে যথেষ্টই বেগ পেতে হচ্ছে।   

‘আসুন কাঁধে-কাঁধ মিলিয়ে দেশ গড়ি’, অষ্টমীর সন্ধ্যায় হিন্দুদের প্রতি আর্জি তারেক রহমানের

পুজোয় সারাদিন চড়া মেকআপ করে জ্বলছে মুখ? ত্বকের যত্ন নিন ৭ উপায়ে

ককরোচ জনতা পার্টির সৌরভ দাস-আশুতোষ রাঙ্কার ফের ২ দিনের জেল হেফাজত

অষ্টমীর সন্ধ্যায় মেট্রো বিভ্রাট, এক ঘন্টা পর স্বাভাবিক পরিষেবা

গবাদি পশুর ভুসি দিয়ে তৈরি, Priyagold বিস্কুট আমদানি-বিক্রির উপরে নিষেধাজ্ঞা নেপালের

ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, নিহত বেড়ে ৫৩

অগ্নিগর্ভ মণিপুর, জাতিদাঙ্গায় নিহত ৪, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ

সাবধান! ট্রেনে তারস্বরে মোবাইলে গান-রিল দেখলেই গুণতে হবে জরিমানা, হতে পারে ৬ মাসের জেলও

রঞ্জিতে ভাঙলেন পৃথ্বী শ’র রেকর্ড, অপরাজিত ৪০০ রান করে ইতিহাস চিন্ময় সুতারের

চোরবাগানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ‘দলবদলু’ সাংসদ

জঙ্গিদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন পাকিস্তানি মেজর, চার সন্ত্রাসীকে নিকেশ করল সেনা

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম