চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সাকিব-মুশফিকুরদের জন্যই ১৭ ঘণ্টা ব্যস্ত থাকবেন এই মহিলা ক্রিকেটার

আন্তর্জাতিক ডেস্ক: একটা সময় দেশের হয়ে প্রতিনিত্ব করেছিলেন। বাংলাদেশের মহিলা ক্রিকেটে সাথিরা জাকির জেসির নাম বেশ উল্লেখযোগ্য। ক্রিকেট বিদায় জানালেও, ক্রিকেট তাঁকে ছাড়েনি। না, মাঠে নয়। মাঠের বাইরে থেকে ক্রিকেটের সঙ্গে যুক্ত জেসি। বর্তমানে বাংলাদেশের মহিলা ধারাভাষ্যকারদের মধ্যে অন্যতম তিনি।

আগামী ১৭ অক্টোবর তথা রবিবার থেকে শুরু হয়ে যাচ্ছে টি-২০ বিশ্বকাপ। প্রথমে কোয়ালিয়াইং রাউন্ড হবে। তারপর ২৩ অক্টোবর থেকে শুরু হবে টুর্নামেন্টের মূল পর্ব। যার জন্য অপেক্ষা করে আছেন আপামর ক্রিকেট প্রেমীরা।

টাইগারদের হাতে কাপ দেখার জন্য বহুদিন ধরে অপেক্ষা করে রয়েছেন সাথিরা জাকির জেসি। সাকিব, মাহমুদউল্লাহরা এখন শেষ মুহূর্তে স্কটল্যান্ড বধের ছক কষতে ব্যস্ত।

তবে বিশ্বকাপ শুরু হলে ক্রিকেটারদের থেকেও ব্যস্ততা বেড়ে যাবে সাথিরা জাকির জেসির। প্রায় একমাস ধরে চলবে টি-২০ বিশ্বকাপের আসর। আর সেই সময় দিনে ২৪ ঘণ্টার মধ্য প্রায় ১৭ ঘণ্টাই ব্যস্ত থাকতে হবে তাঁকে। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্বকাপের খেলা বিশ্লেষণ এবং ধারাভাষ্য দিয়েই দিন কাটবে জেসির। ম্যাচ চলাকালীন এবিসি রেডিওতে সরাসরি ধরাভাষ্য দেবেন তিনি।  

Published by:

Share Link:

More Releted News:

দু’বছর বাদে টি-২০-তে বাবর আজমের ব্যাট থেকে এল সেঞ্চুরি

বোলিংয়ের পর ব্যাটিং বিপর্যয়ে শ্রেয়সের পাঞ্জাবের কাছে আত্মসমর্পণ করল ঋষভের লখনউ

রিঙ্কু- অনুকূলের চওড়া ব্যাটে রাজস্থানকে হারিয়ে প্রথম জয় পেল কেকেআর

১৫৫ রানে রাজস্থানকে বেঁধে রাখলেন বরুণ-নারাইনরা

ইডেনে কলকাতা ও রাজস্থান ম্যাচে এগিয়ে কে?

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ