Loading live market data...
Loading active stocks...
Connecting...

দ্বিতীয়বার ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় ফের গ্রেফতার বহিস্কৃত সিভিক ভলান্টিয়ার

অন্য আরেক ব্যবসায়ীকে অপহরণ এবং তাঁর কাছ থেকে রুপো লুটের ঘটনায় ফের সেই  বহিষ্কৃত সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করল পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় আগে একবার গ্রেফতার হয়েছিল। আবার অন্য আরেক ব্যবসায়ীকে অপহরণ এবং তাঁর কাছ থেকে রুপো লুটের ঘটনায় ফের সেই  বহিষ্কৃত সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করল পুলিশ। ওই যুবক কসবা থানায় কর্মরত ছিল।

শুক্রবার সৈকত চট্টোপাধ্যায় নামের ওই সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে বড়বাজার থানার পুলিশ। এই ঘটনায় আগেই হাওড়া সিটি পুলিশের দুই কনস্টেবলকে গ্রেফতার করেছিল তদন্তকারীরা। ঘটনার বিষয়ে আরও জানতে অভিযুক্ত যুবককে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা। ধৃত যুবক এর আগেও অন্য এক ব্যবসায়ী অপহরণের ঘটনায় গ্রেফতার হয়েছিল। তার জেরে চাকরি থেকে তাকে বহিস্কার করেছিল কলকাতা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত বহিষ্কৃত সিভিক ভলান্টিয়ারের নাম সৈকত চট্টোপাধ্যায়। ৩৩ বছর বয়স তার। ব্যবসায়ীকে অপহরণ এবং তাঁর কাছ থেকে রুপো ছিনতাই করার ঘটনার তদন্তে নেমে এর আগে বড়বাজার থানার পুলিশ দক্ষিণ হাওড়ার ওই থানার আধিকারিককে এই ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। এবার সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে তাঁকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় আরও বিস্তারিত তথ্য জানতে চাইছে তদন্তকারীরা।

পুলিশ সূত্রে খবর, বহিষ্কৃত সিভিক ভলান্টিয়ার সৈকত চট্টোপাধ্যায়কে গত বছর অন্য এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় গ্রেফতার করা হয়েছিল। সে বারেও কলকাতায় ব্যবসায়ীকে অপহরণ করে সে। এরপর তাকে কলকাতা পুলিশ বহিস্কার করে। সেই সময় ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় ওই যুবক ছাড়াও যুক্ত ছিল আরও একাধিক অভিযুক্ত। পুলিশের অনুমান, এবারের ব্যবসায়ী অপহরণ এবং রুপো লুটের ঘটনায় সেই অভিযুক্তরা যুক্ত থাকতে পারে। তাই সেই চক্রের সঙ্গে যুক্তদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে চাইছে তদন্তকারী আধিকারিকরা।

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত