আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

হাওড়া থেকে অপহৃত যুবক উদ্ধার ভাইজ্যাগে, গ্রেফতার ৪

নিজস্ব প্রতিনিধি: এক যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছিল অপহরণকারীরা। হাওড়া থেকে ওই যুবককে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল অন্ধ্রপ্রদেশে। অবশেষে ঘটনার তদন্তে নেমে  ভাইজ্যাগ থেকে অপহৃত যুবককে উদ্ধার করল সোনারপুর থানার পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৪ জনকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঊষারানি নামের এক মহিলা তথ্যপ্রযুক্তি সেক্টরে জব প্লেসমেন্টের কাজ করেন। তিনি কর্মসূত্রে সোনারপুরে থাকেন। ওই মহিলা বেশ কয়েকজনকে চাকরিও দিয়েছিলেন। চাকরি দেওয়ার সূত্রে কয়েকজনের কাছে কমিশন বাবদ কিছু টাকা পেতেন। আর সেই সূত্রে ওই মহিলাকে ৭ লাখ টাকা দেওয়া হবে বলে টোপ দেওয়া হয়। ৯ ই জুন ঊষারানি দেবী টাকা আনতে তাঁর ভাই পুক্কালি আমিনকে পাঠান হাওড়ায়। এর পর সেখানে একটি হোটেলে ওই যুবককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। আরও অভিযোগ জোর করে তাকে ঘুমের ওষুধ খাইয়ে বেহুঁশও করে দেওয়া হয়। এর পর একটি গাড়িতে ওই যুবককে তুলে নিয়ে চলে যাওয়া হয় অন্ধ্রপ্রদেশ। গোটা ঘটনা নিয়ে ১২ জুন সোনারপুর থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন ওই মহিলা। অভিযোগ পেয়ে তদন্তে নামে বারুইপুর পুলিশ জেলার সোনারপুর থানার পুলিশের একটি দল। তদন্তে নেমে ওই তদন্তকারীদের দল অন্ধ্রপ্রদেশ যায়।

অন্যদিকে ওই মহিলার ভাইকে অপহরণ করার পর অপহরণকারীরা ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এর পর পুলিশের কথা মতো অপহৃত যুবকের পরিবারের লোকজন অপহরণকারীদের সঙ্গে কথা চালিয়ে যেতেন। আর তাতেই ফল মেলে। অপহরণকারীদেরকে মুক্তিপণের টাকা দেওয়ার জন্য ভাইজ্যাগের একটি হোটেলে ডাকা হয়। আর সেখান থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। একইসঙ্গে অপহৃত যুবককেও উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের ট্রানজিট রিমান্ডে শনিবার সোনারপুরে নিয়ে আসে পুলিশ। এই ঘটনার সঙ্গে আরও অনেকে যুক্ত আছেন বলে অভিযোগ। তাদের খোঁজ চালাচ্ছে তদন্তকারীরা।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপির দাবিতে সরানো হল কালীঘাটের মহিলা ওসিকে

কলকাতার ইতিহাস সংক্রান্ত কবিতার বই স্থান পাচ্ছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে

কালীঘাটের বাড়ি থেকেই আজ বৈঠকে মমতা, কোন খুঁটিনাটি নিয়ে ডাক পড়ল?‌

২,৬৭২ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা! দুবাই থেকে গ্রেফতার কলকাতার ব্যবসায়ী

‘‌মোদি ভোগ’‌ বনাম ‘‌জয় বাংলা রসগোল্লা’‌ নিয়ে তুঙ্গে চর্চা, তৈরি হচ্ছে খাস কলকাতায়

আজ থেকে কলকাতার কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকায় ৬০ দিনের ১৬৩ ধারা জারির সিদ্ধান্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ