FB-তে মেয়েদের নামে বন্ধুত্ব, হোয়াটসঅ্যাপে যৌনতা দেখিয়ে গায়েব ২ লক্ষ টাকা

দিল্লি পুলিশের স্পেশাল সেলের ক্রাইম ইউনিট রাজস্থানের ভরতপুর থেকে এক যুবককে গ্রেফতার করেছে। ধৃত যুবকের নাম হাকিমুদ্দিন (২৪) বাড়ি ভরতপুরেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লি পুলিশের স্পেশাল সেলের ক্রাইম ইউনিট রাজস্থানের ভরতপুর থেকে এক যুবককে গ্রেফতার করেছে। ধৃত যুবকের নাম হাকিমুদ্দিন (২৪) বাড়ি ভরতপুরেই। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ফেসবুকে মেয়ে সেজে ভুয়ো প্রোফাইল খুলে প্রতারণা করার। সম্প্রতি দিল্লি পুলিশের স্পেশাল সেলে একটি প্রতারণার অভিযোগ দায়ের হয়। অভিনব কায়দায় এক ব্যক্তির কাছ থেকে ২ লক্ষ টাকা হাতিয়ে নেয় কোনও এক অজ্ঞাত দুষ্কৃতী। অভিযোগকারীর দাবি, প্রথমে ফেসবুকে এক মহিলার ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। পরে তাঁর সঙ্গে বন্ধুত্ব গাঢ় হয় এবং হোয়াটসঅ্যাপ নম্বর চেয়ে নেন।

এরপর হোয়াটসঅ্যাপেরও বার্তালাপ জমে ওঠে। এরমধ্যেই হোয়াটসঅ্যাপে নগ্ন ভিডিও কল করার প্রস্তাব পান তিনি। সেই মতো অশ্লীল ভিডিও কলও করেন তিনি। সম্প্রতি ওই অভিযোগকারী ইন্টারনেটে নিজের একটি মর্ফড ভিডিও খুঁজে পেয়েছেন, যেখানে যৌন বিষয়বস্তু রয়েছে। এরপরই শুরু হয় ব্যাকমেল। অভিযুক্তরা আরও ভিডিও ইন্টারনেটে না ছড়িয়ে দেওয়ার জন্য ২ লক্ষ টাকা দাবি করে। ভয়ে তিনি প্রথমে ১ লক্ষ ও পরে আরও ৯৬ হাজার টাকা দিয়ে দেন দুষ্কৃতীদের। এরপরই আরও টাকা দাবি করে দুষ্কৃতীরা। ফলে তিনি দিল্লি পুলিশের দ্বারস্থ হন।

তদন্তে উঠে আসে, যে ফোন নম্বর থেকে হোয়াটসঅ্যাপ করা হয়েছিল সেটি অসমের। কিন্তু ব্যবহার হচ্ছে রাজস্থানের ভরতপুর থেকে। পুলিশ ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটিও চিহ্নিত করে। শেষমেশ শনিবার রাতেই ভরতপুরে হানা দিয়ে এক দুষ্কৃতীকে ধরে ফেলে দিল্লি পুলিশ। উদ্ধার হয় টাকা, মোবাইল ফোন, ল্যাপটপ-সহ আরও কিছু জিনিসপত্র। ধৃতকে জেরা করে এই প্রতারণা চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা জানার চেষ্টা করছে দিল্লি পুলিশ।

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ

ঘর বাঁধার স্বপ্ন অধরাই রইল, কলকাতার অনামিকা আর লখনউয়ের নীলেশের প্রাণ কাড়ল আগুন

জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

ব্যারাকপুরে বুলডোজার অভিযানে প্রশাসন, ভাঙা হল তৃণমূলের দলীয় কার্যালয়

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

লাঠি হাতে গোটা গ্রামে একের পর এক বাড়িতে হানা প্রমীলা বাহিনীর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার

বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কে ইতি? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা না জানানো নিয়ে জল্পনা