দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঝড়ে তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ২

নিজস্ব প্রতিনিধি: ঝড়ের জেরে ছিঁড়ে গিয়েছিল বিদ্যুতের খুঁটির তার। আর সেই বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মৃত্যু হল দু’জনের। শনিবার এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাঁকুড়া দু’নম্বর ব্লকের ভূতশহর গ্রামে। মৃত দুজনের নাম পার্বতী ঘোষ ও অনন্ত ঘোষ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ঝড়-বৃষ্টির দাপটে বাঁকুড়ার (Bankura) ভূতশহর গ্রামে বিদ্যুতের খুঁটি থেকে ছিঁড়ে গিয়েছিল তার। শনিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে সেই ছেঁড়া তারই পায়ে জড়িয়ে যায় পার্বতী ঘোষ নামের ওই মহিলার। সঙ্গে সঙ্গে ছটফট করতে শুরু করেন ওই মহিলা। আর তা নজরে পড়ে স্থানীয় এক ব্যক্তির। এর পর সেই ব্যক্তি ওই মহিলাকে উদ্ধার করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনিও। ঘটনাস্থলেই পার্বতী ঘোষ এবং ওই ব্যক্তির মৃত্যু হয়। মৃত অন্য ব্যক্তির নাম অনন্ত ঘোষ। এই ঘটনার কিছুক্ষণ পর গ্রামের স্থানীয় মানুষজন ঘটনাস্থলে জড়ো হন। তাঁরা ছিঁড়ে পড়া বিদ্যুতের তার থেকে দুজনকে লাঠি দিয়ে সরিয়ে দেন। এর পর পার্বতী ও অনন্তকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদেরকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর আগেও এলাকায় এমন ঘটনা ঘটেছে। বিপজ্জনক ভাবে ঝুলে রয়েছে বিদ্যুতের তার। যে তার ছিঁড়ে দুর্ঘটনা ঘটেছে সেটি দীর্ঘদিন ঝুলে ছিল বিপজ্জনকভাবে। ঝড়বৃষ্টির ফলে সেই তার ছিঁড়ে যায়। বিষয়টি নিয়ে বিদ্যুৎ দফতরকে জানানো হয়েছিল বলেও জানান স্থানীয়রা। কিন্তু বিদ্যুৎ দফতরের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। সেই তারের মেরামত না করাতেই ওই দুর্ঘটনা বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

Published by:

Share Link:

More Releted News:

‘প্রথম দফায় ১১০ আসনে জয় নিশ্চিত’, আত্মবিশ্বাসী সুর শাহের গলায়

লাভপুরের বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগে গ্রেফতার ৪

আশঙ্কাই সত্যি! ভোট দিতে পারলেন না আদ্রার ‘ইরানি বস্তির’ আজিজ

রাজ্যে খুলছে সমস্ত মদের দোকান, কতদিন পর্যন্ত খোলা থাকবে?

দ্বিতীয় দফার ভোটের আগে আজ প্রচারে ঝড় তুলবেন মমতা-অভিষেক, অভয়ার মায়ের সমর্থনে সভা মোদির

চতুর্থবারের জন্য মমতাকেই মুখ্যমন্ত্রী দেখতে চান নন্দীগ্রামের শহিদের মা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ