চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্কুলে ছাত্রের হাতে ছাত্র খুন, তোলপাড় ডায়মন্ডহারবার

নিজস্ব প্রতিনিধি: স্কুলের মধ্যে বন্ধুদের মধ্যে খুনশুটি লেগেই থাকে। ভাব-ভাল্বাসা থাকে আবার ঝগড়া-বিবাদও থাকে। কিন্তু তা বলে খুন! ভাবা যায়! কিন্তু সেটাই হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ডহারাবারে(Daimond Harbour)। সেখানে স্কুল চলাকালীন সময়ে দুই ছাত্রের মধ্যে মারামারির ঘটনায় মারাই গেল এক ছাত্র। সোমবার দুপুরে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ডায়মন্ডহারবারের ধনবেড়িয়া উচ্চ বিদ্যালয়ে(Dhanberia High School)। মৃত ছাত্রের নাম মলয় হালদার(Malkay Haldar)(১৬)। সে এই বছরই মাধ্যমিক পরীক্ষা দিয়ে একাদশ শ্রেনীতে ভর্তি হয়েছিল। তার মধ্যেই ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা। যে ছাত্রের হাতে এই ঘটনা ঘটেছে তাকে পুলিশ(Police) আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

জানা গিয়েছে, মলয়ের বাড়ি ডায়মন্ডহারবার পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগরে। গত কয়েক দিন ধরে সে জ্বরে ভুগছিল। সুস্থ হওয়ার পর এদিনই মলয় প্রথম স্কুলে গিয়েছিল। সেকেন্ড পিরিয়ডের পর মলয় আর তারই এক সহপাঠী খেলাচ্ছলে মারপিট শুরু করে। সেই সময় মলয়ের কানের নীচে তার সহপাঠীর একটি ঘুষি এসে লাগে। তার পরেই অচেতন হয়ে পড়ে মলয়। তাকে নিয়ে যাওয়া হয় ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে। কিন্তু সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এর পর মলয়কে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান তার পরিবারের সদস্যেরা। সেখানকার চিকিৎসকেরাও জানান, মলয় মারা গিয়েছে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। মলয়ের দেহ পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি, অভিযুক্ত সহপাঠীকে জিজ্ঞাসাবাদও করছে তারা।

Published by:

Share Link:

More Releted News:

বেপরোয়া গতির জের! ‘পুলিশ’ লেখা বাসের ধাক্কায় দুর্ঘটনা, আহত অন্তত ১৫

গোসাবায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে চলল গুলি, গ্রেফতার ৩

ভোটের আবহে পতাকা টাঙানোকে ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, চাঞ্চল্য হাড়োয়ায়

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

অক্ষয় তৃতীয়ায় জমজমাট প্রচারে মমতা-অভিষেক, জেলায় জেলায় সভা ও রোড শো নাড্ডা-রাজনাথের

দু’দফায় হবে পরিচয় যাচাই, বাংলায় ‘মুসলিম’ ভোটারদের আটকাতে নয়া ছক জ্ঞানেশের!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ