হাঁসখালি কাণ্ডে ধৃত বৃদ্ধ, শেখানো বুলি না আওড়াতেই সিবিআই ‘কোপ’!

বৃদ্ধের আইনজীবীর দাবি, অংশুমান বাগচি শ্মশান বন্ধু হিসেবে গিয়েছিলেন শেষকৃত্যে। দাবি, তদন্ত বিকৃত করছে সিবিআই আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাঁসখালি নাবালিকা গণধর্ষণ কাণ্ডে নাম জড়িয়েছে বৃদ্ধ অংশুমান বাগচির। তাঁর বয়স ৭০। গা ঢাকা দিয়েছিলেন বৃদ্ধ। দু’দিন বিস্তর খোঁজ করে বৃদ্ধকে সিবিআই গ্রেফতার (ARREST) করে কৃষ্ণনগর রেল স্টেশন থেকে। ধৃতের আইনজীবীর দাবি, তাঁর মক্কেলকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। আইনজীবীর অভিযোগ, সিবিআই তথ্য বিকৃতি করেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (CBI) শেখানো বুলি না আওড়ানোর কারণেই ফাঁসানো হয়েছে বৃদ্ধকে।

সম্প্রতি হাঁসখালি কাণ্ডে ৪৩ পাতার চার্জশিট জমা দিয়েছে সিবিআই। চার্জশিটে নাম রয়েছে ৯ জন অভিযুক্তের। এই তালিকাতেই রয়েছে অংশুমানের নাম। চার্জশিটে উল্লেখ ছিল, অংশুমান বাগচি ফেরার। প্রসঙ্গত, মামলা দায়ের হওয়ার ৮৮ দিন পর অংশুমান বাগচিকে গ্রেফতার করে সিবিআই। বৃদ্ধের পক্ষের আইনজীবী রাজা বন্দ্যোপাধ্যায়।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, নির্যাতিতা নাবালিকার মরদেহ শ্মশানে নিয়ে যাওয়া থেকে শেষকৃত্য সমস্তই হয়েছে ৭০ বছরের বৃদ্ধের ছক মাফিক।

ধৃত বৃদ্ধকে গত সোমবার হাজির করানো হয় রানাঘাট মহকুমা আদালতে। এদিন শুনানি ছিল বিচারক সুতপা সাহার এজলাসে। জেল হেফাজতে থাকা বাকি অভিযুক্তদের সঙ্গেই পেশ করা হয় তাঁকে। আগামী ১৬ জুলাই পর্যন্ত সকল ধৃতের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

বৃদ্ধের আইনজীবীর দাবি, অংশুমান বাগচি শ্মশান বন্ধু হিসেবে গিয়েছিলেন শেষকৃত্যে। এই কারণেই হেনস্থা করা হচ্ছে। দাবি, তদন্ত বিকৃত করছে সিবিআই আধিকারিকরা। অভিযোগ, সিবিআইয়ের পক্ষ থেকে শেখানো হয়েছিল জবানবন্দি। সেই বুলি না আওড়াতেই এফআইআরে ঢোকানো হয়েছে নাম। আইনজীবীর প্রশ্ন, নির্যাতিতার মা ঘটনার দিন রাতেই স্থানীয় হাতুড়ে ডাক্তারের কাছে ওষুধ আনতে গিয়ে জানিয়েছিলেন, মেয়ের ঋতুস্রাব ও পেটে ব্যথা। কিন্তু প্রকৃত কারণ কেন জানাননি? আইনজীবীর আরও দাবি, মৃতার মায়ের অভিযোগপত্রের সঙ্গে মিল নেই সিবিআই চার্জশিটের। প্রসঙ্গত, সিবিআই চার্জশিটে উল্লেখ, গত এপ্রিল মাসে জন্মদিনের অনুষ্ঠানে নাবালিকাকে কোকেন  জাতীয় নেশার দ্রব্য খাওয়ানো হয়। তারপরে চলে গণধর্ষণ। এমনকি, কিশোরীর যৌনাঙ্গে মদের বোতল ঢুকিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ