সংসদে ‘সেনসর্ড ‘, প্রকাশিত হল নিষিদ্ধ শব্দের তালিকা

১৮ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের অধিবেশন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রতিবেদন লিখতে গিয়ে নরক গুলজারের নাটকের সেই বিখ্যাত গানের কথা মনে পড়ছে – কথা বোলো না, কেউ শব্দ করোনা না, ভগবান বৃদ্ধ হয়েছেন, গোলোযোগ সইতে পারেন না।

তাই, বৃ্দ্ধ ভগবানের কথা ভেবে প্রকাশিত হল নিষিদ্ধ শব্দের তালিকা। শব্দের একটি তালিকা সর্বসমক্ষে আনা হয়েছে। সেই সব শব্দ আগামীদিনে কোনওভাবেই সংসদে উচ্চারণ করা যাবে না। কী কী শব্দ রয়েছে, এক ঝলকে দেখে নেওয়া যাক।

তালিকায় রয়েছে,  ‘লজ্জাজনক’, ‘নির্যাতন’, ‘বিশ্বাসঘাতকতা’, ‘নাটক’, ‘দুর্নীতিগ্রস্ত’, ‘অযোগ্য’ ‘ভণ্ডামি’র মতো শব্দ। তাছাড়াও সংসদের অধিবেশনে ‘নৈরাজ্যবাদী’, ‘শকুনি’ (‘Shakuni’), , ‘স্বৈরাচারী’, ‘খলিস্তানি’, ‘বিনাশপুরুষ’, ‘জয়চাঁদ’ , ‘তানাশাহি’ (taanashahi), ‘, ‘দাঙ্গা’, ‘দালাল’, ‘দাদাগিরি’, ‘খুন সে ক্ষেতি’, ‘দোহরা চরিত্র’, ‘জুমলাবাজি’, ‘কোভিড স্প্রেডার’, ‘স্নুপগেট’ প্রভৃতি শব্দের প্রয়োগও নিষিদ্ধ করা হয়েছে। বেশ কিছু ইংরেজি শব্দের প্রয়োগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যেমন ‘Bloodshed’, ‘Chelas’, ‘Chamcha’, ‘Chamchagiri’, ‘Crocodile Tears’ প্রভৃতি। হিন্দির তালিকায় রয়েছে ‘গদ্দার’, ‘গিরগিট’, ‘কালা দিন’, ‘কালা বাজারি’, ‘নিকম্মা’, ‘নৌটঙ্কি’, ‘ঢিণ্ডোরা পিটনা’, ‘বেহরি সরকার’ প্রভৃতি। ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের অধিবেশন।

উল্লেখ করার মতে বিষয় হল এই সব শব্দ মোদি সরকারের বিরুদ্ধে একাধিকবার ব্যবহার করেছে বিরোধীরা। তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন লেখেন, “ক’দিনর মধ্যে সংসদের অধিবেশন শুরু হবে। সাংসদদের উপরে হাস্যকর নির্দেশিকা জারি হয়েছে। আমরা এখন থেকে সংসদে নিজেদের বক্তব্যে পেশ করার সময় ‘মৌলিক’ শব্দগুলিই ব্যবহার করতে পারব না। যেমন, লজ্জাজনক. অপব্যবহার, বিশ্বাসঘাতকতা, দুর্নীতিগ্রস্ত, কপটতা, অযোগ্য। আমি এই শব্দগুলি ব্যবহার করব। সাসপেন্ড করুন। গণতন্ত্রের জন্য লড়ব।”

আইপিএলের পর দ্বিগুণ বৈভবের ব্র্যান্ড ভ্যালু, বিজ্ঞাপনের জন্য কত নিচ্ছেন জানেন?

‘টাকা দিয়ে অযোগ্যরা কাজ পেয়েছেন’, টলিউডে শুরু হচ্ছে SIR, বড় ঘোষণা পাপিয়ার

তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

‘আসি যাই, মাইনে পাই’ দিন‌ শেষ, কর্মীদের হাজিরা নিয়ে কড়া বার্তা অর্থ দফতরের

বুধেই ২৮ লক্ষের বেশি অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা, জানালেন মুখ্যমন্ত্রী

দলের সব কমিটি-সংগঠন ভেঙে বড় বার্তা দিল তৃণমূল কংগ্রেস

পুর আইন মেনে বৈঠক ডাকতে পারবেন মালা রায়, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

মা ক্যান্টিন এবার থেকে মা-আহার, ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২১ জনের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমকপ্রদ তথ্য সমীক্ষায়

বাবার সঙ্গে খেলার সময় আচমকা হানা দিয়ে একরত্তিকে‌ তুলে নিয়ে গেল নরখাদক

বিপাকে পড়ে রণবীরের বিরুদ্ধে ‘অসহযোগিতার নির্দেশ’ প্রত্যাহার করল FWICE

রেস্তরাঁ নয়, ঘরেই বানান মশলাদার পনির টাকো, জমে যাবে বিকেলের আড্ডা